• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
Headline
বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বে আর কোথাও নেই: রাষ্ট্রপতি সওজের ৪০০ স্থাপনায় বসছে সৌরবিদ্যুৎ প্যানেল রুফটপ সোলারে অর্থায়নে ইডকল ও সরকারের মধ্যে ৫০০ কোটি টাকার ঋণচুক্তি জাল সনদ চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চায় এপিইউবি ৩২৯ কোটি টাকা বরাদ্দ পেল ২৫৩ ইউনিয়ন পরিষদ বিএনপির মুখে হচ্ছে জুলাই সনদ আর অন্তরে আ. লীগ: হাসনাত ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের রায়ের বিরুদ্ধে আপিল করলো গ্রামীণ কল্যাণ সেনাসদস্যদের ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন: সাভারে প্রধানমন্ত্রী অস্ত্র উঁচিয়ে ধরার ব্যাখ্যা দিলেন ইশরাক হোসেন পিস্তল হাতে অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক, আইনের ব্যত্যয় হলে ব্যবস্থা: ডিবিপ্রধান

শিশুদের খেলার মাঠ দখলমুক্ত করতে কাজ করছে সরকার : জলি

Reporter Name / ৫৫৮ Time View
Update : বুধবার, ৯ আগস্ট, ২০২৩

শিশুদের সকল খেলার মাঠ দখলমুক্ত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের সংরক্ষিত নারী সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি।

শিশুভিত্তিক প্রথম আন্তর্জাতিক গণমাধ্যম ‘চাইল্ড মেসেজ’ বাংলা বিভাগ আয়োজিত শুনো আমাদের কথায় অংশ নিয়ে তিনি একথা বলেন।

বিভিন্ন জেলা থেকে অংশ নেওয়া শিক্ষার্থীদের উদ্দেশে প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, জাতীয় সংসদে বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রীর নজরে আনা হবে।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হলে শিশুদের জন্যে কী কাজ করবেন- এক শিশুর এমন প্রশ্নের জবাবে জলি বলেন, এতো বড় চিন্তা করিনি। তবে দেশের জন্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সৈনিক হিসেবে সবসময়ই শিশুদের জন্য কাজ করতে আগ্রহী।

আপনার নির্বাচনী এলাকায় শিশুদের সমস্যা শুনতে বিশেষ কোনো সময়সূচি করা আছে কি-না, যদি না থাকে তবে করার চিন্তা আছে কি-না, আরেক শিশুর এমন প্রশ্নের জবাবে তিনি জানান, শিশুদের সমস্যা শোনার স্বার্থে তার দফতর সপ্তাহে দুই দিন বিশেষ উদ্যোগ নেবে।

আয়োজনে মুমতাহিনার সঞ্চালনায় আরও অংশ নেন আরটিভির হেড অব ডিজিটাল কবির আহমেদ ও চাইল্ড মেসেজের নির্বাহী পরিচালক আরিফ রহমান শিবলী প্রমুখ।

চাইল্ড মেসেজ নির্বাহী পরিচালক আরিফ রহমান শিবলী বলেন, ইউনাইটেড ন্যাশনস কনভেনশন অন দ্য রাইটস অব চাইল্ড বাস্তবায়নে এভাবে কাজ করে যেতে চাই আমরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category