• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
Headline
বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বে আর কোথাও নেই: রাষ্ট্রপতি সওজের ৪০০ স্থাপনায় বসছে সৌরবিদ্যুৎ প্যানেল রুফটপ সোলারে অর্থায়নে ইডকল ও সরকারের মধ্যে ৫০০ কোটি টাকার ঋণচুক্তি জাল সনদ চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চায় এপিইউবি ৩২৯ কোটি টাকা বরাদ্দ পেল ২৫৩ ইউনিয়ন পরিষদ বিএনপির মুখে হচ্ছে জুলাই সনদ আর অন্তরে আ. লীগ: হাসনাত ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের রায়ের বিরুদ্ধে আপিল করলো গ্রামীণ কল্যাণ সেনাসদস্যদের ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন: সাভারে প্রধানমন্ত্রী অস্ত্র উঁচিয়ে ধরার ব্যাখ্যা দিলেন ইশরাক হোসেন পিস্তল হাতে অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক, আইনের ব্যত্যয় হলে ব্যবস্থা: ডিবিপ্রধান

শিশু সুরক্ষায় ‘শিশু আইন ২০১৩’ সংশোধন করা উচিত: উপদেষ্টা শারমীন

Reporter Name / ২৬৩ Time View
Update : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, শিশুদের সুরক্ষার জন্য শিশু আইন ২০১৩ সংশোধন করা উচিত।

তিনি বলেন, শিশুদের মানবসম্পদে পরিণত করতে হবে। যারা মানবাধিকার ও আইনের শাসন নিয়ে কাজ করেন, তাদের সবার উচিত শিশু সুরক্ষার আইনের যে ঘাটতি রয়েছে সেটি পূর্ণতার জায়গায় নিয়ে আসা।

শনিবার (২৫ অক্টোবর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁয়ে আইন কমিশন ও ইউনিসেফ বাংলাদেশ আয়োজিত ‘শিশু আইন ২০১৩: সংশয়, বিভ্রান্তি ও অসঙ্গতি’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, শিশুদের সুরক্ষা ও বিকাশ শুধু সরকারের দায়িত্ব নয়, এটি সবার নৈতিক ও সামাজিক দায়িত্ব। শিশু সুরক্ষা এবং ন্যায়বিচারের আইনি কাঠামো শক্তিশালী করার জন্য বিচার বিভাগের প্রতিনিধিদের কাছে থেকে সেরা অনুশীলন এবং শিক্ষাগুলো শনাক্ত করে আমরা যদি আজকের শিশুকে আত্মনির্ভর ও সুনাগরিক করে গড়ে তুলতে পারি, তবে আগামীর বাংলাদেশও সুন্দরভাবে গড়ে উঠবে।

শিশু আইন ২০১৩ সম্পর্কিত সংশয়, বিভ্রান্তি ও অসংগতিসমূহ চিহ্নিত করে তৎসম্পর্কে সুপারিশ প্রণয়নের লক্ষ্যে কর্মশালায় আইন কমিশনের চেয়ারম্যান বিচারপতি জিনাত আরা ও ইউনিসেফ বাংলাদেশের কান্ট্রি প্রতিনিধি রানা ফ্লাওয়ারস বিশেষ অতিথির বক্তৃতা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category