• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
Headline
বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বে আর কোথাও নেই: রাষ্ট্রপতি সওজের ৪০০ স্থাপনায় বসছে সৌরবিদ্যুৎ প্যানেল রুফটপ সোলারে অর্থায়নে ইডকল ও সরকারের মধ্যে ৫০০ কোটি টাকার ঋণচুক্তি জাল সনদ চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চায় এপিইউবি ৩২৯ কোটি টাকা বরাদ্দ পেল ২৫৩ ইউনিয়ন পরিষদ বিএনপির মুখে হচ্ছে জুলাই সনদ আর অন্তরে আ. লীগ: হাসনাত ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের রায়ের বিরুদ্ধে আপিল করলো গ্রামীণ কল্যাণ সেনাসদস্যদের ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন: সাভারে প্রধানমন্ত্রী অস্ত্র উঁচিয়ে ধরার ব্যাখ্যা দিলেন ইশরাক হোসেন পিস্তল হাতে অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক, আইনের ব্যত্যয় হলে ব্যবস্থা: ডিবিপ্রধান

সফল কৃষক রঙিন বাঁধাকপি চাষে

Reporter Name / ২৭৪ Time View
Update : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩

চাঁদপুরের হাজীগঞ্জের বাকিলার মহেশপুরে রঙিন বাঁধাকপির চাষ ভালো হওয়ায় দারুণ খুশি কৃষক আব্দুর রহমান।

তিনি পরীক্ষামূলকভাবে নিজের জমিতে এভাবে বাঁধাকপি চাষ করে সফলতার মুখ দেখতে পেয়েছেন। যার ফলে এলাকার তরুণরা রঙিন বাঁধাকপি চাষে অনুপ্রাণিত হচ্ছেন।

নিজের ভালো লাগার এসব কথা জানিয়েছেন কৃষক আব্দুর রহমান। তিনি বলেন, আমার স্বপ্ন ছিল রঙিন বাঁধাকপির চাষ করা। পরে অল্প জায়গায় এবছর পরীক্ষামূলকভাবে আমার স্বপ্ন পূরণে নিজের জমিতে বীজ বুনি। এখন ফলন দেখে আমার মনে হচ্ছে আমি সফলতার অনেকটা কাছাকাছি চলে এসেছি। আশা করছি ভালো দামে এগুলো বিক্রি হবে। আগামী মৌসুমে আরও ব্যাপকভাবে রঙিন বাঁধাকপি চাষের প্রস্তুতি নিবো। আর আমার এ স্বপ্নকে বাস্তবে রূপ দিতে উপজেলা কৃষি বিভাগ সব ধরনের পরামর্শ দিয়ে পাশে থাকায় তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

এ বিষয়ে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা দিলরুবা খানম বলেন, ঘূর্ণিঝড় মিধিলি ও মিগজাউমের আঘাতে ভেঙে না পড়ে রঙিন বাঁধাকপি চাষ করে সাড়া ফেলেছেন কৃষক আব্দুর রহিম। ঝুঁকি নিয়ে আমাদের উপর ভরসা রেখে কৃষিপণ্য উৎপাদনে এই কৃষক এগিয়ে আসায় তাকে ধন্যবাদ জানাচ্ছি। স্বপ্নবাজ কৃষিজীবীদের অনুপ্রাণিত করার জন্যই কৃষি বিভাগ সার্বক্ষণিক কাজ করছে। আমাদের বিশ্বাস ওনাদের হাতেই সমৃদ্ধ হবে হাজীগঞ্জের সবুজ শ্যামল কৃষিখাত।

এসময় বাকিলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান, উপ-সহকারি কৃষি কর্মকর্তা শাহ পরানসহ অনেকে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category