• শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
Headline
রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে সংবিধানে সুযোগ আছে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী সোনার খাঁচার দিনগুলো বন্দি করার উপায় এবং একটি ঝাপসা ছবির গল্প ব্যক্তিনির্ভর রাজনীতি জনভোগান্তির মূল কারণ: নাসীরুদ্দীন পাটওয়ারী প্রত্যাশিত গতিতে এগোচ্ছে না জুলাইয়ের বিচার : হামিদুর রহমান আযাদ আন্দোলনকে সমর্থন দিয়ে যা বললেন সালমান খান দিল্লি পুলিশকে ‘গুন্ডা’ বললেন নাসিরুদ্দিন শাহ শিক্ষার্থীদের বিক্ষোভে অংশ নিয়ে আটক অভিনেত্রী আয়েশা খান

সম্মাননা পেলেন ৫ বাংলাদেশি ইতালি থেকে সর্বোচ্চ রেমিট্যান্স পাঠিয়ে

Reporter Name / ২২৯ Time View
Update : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪

বৈধপথে রেমিট্যান্স প্রেরণে উৎসাহিত করতে রোমে বাংলাদেশ দূতাবাসে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। এতে একজন নারীসহ পাঁচ প্রবাসী বাংলাদেশিকে ‘রেমিট্যান্স পুরস্কার; প্রদান করা হয়েছে।

মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় দূতাবাসে আয়োজিত এক অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করা হয়।

ইতালি থেকে বাংলাদেশে জুলাই ২০২২ থেকে জুন ২০২৩ সময়ের মধ্যে সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী হিসেবে তাদের এ পুরস্কার প্রদান করা হয়। ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মনিরুল ইসলাম এ পুরস্কার বিতরণ করেন।

পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিগণ হলেন— ব্যক্তি ক্যাটাগরি (পুরুষ) উদ্দিন জিয়া, মো. মাহফুজুল হক, মো. ওমর ফারুক, ব্যক্তি ক্যাটাগরি (নারী) মিসেস মেহেনাস তাব্বাসুম। প্রতিষ্ঠান ক্যাটাগরিতে কাফ পিসি পয়েন্টের স্বত্বাধিকারী নিবাশ চক্রবর্তী।

বৈধপথে রেমিট্যান্স প্রেরণকারীদের উৎসাহ প্রদানের লক্ষ্যে ২০১৯ সালে বাংলাদেশ দূতাবাস, রোম ‘রেমিট্যান্স পুরস্কার’ চালু করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category