• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
Headline
অন্তঃসত্ত্বা মায়েদের সিজারে নিরুৎসাহিত করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী আত্মসমর্পণের আগেই আইনশৃঙ্খলা বাহিনী শেখ হাসিনাকে গ্রেপ্তার করতে পারে: আইনমন্ত্রী ৮৬ ডেপুটি ও ১৭৯ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ আগস্টেই মালয়েশিয়া যাওয়া শুরু করবে বাংলাদেশি শ্রমিকরা সন্তানকে সম্পত্তি লিখে দিলেও ভোগ-দখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী তিন দিনের সফরে ঢাকায় মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর ব্রাজিলের সঙ্গে আমার সময় শেষ: নেইমার সম্মিলিত ইসলামী ব্যাংককে সম্পদ ও দায় বুঝিয়ে দিয়েছে এক্সিম ব্যাংক গাজায় গণহত্যায় ইসরায়েলের ‘শরিক’ ভারত: অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল

সম্মিলিত ইসলামী ব্যাংককে সম্পদ ও দায় বুঝিয়ে দিয়েছে এক্সিম ব্যাংক

Reporter Name / ০ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

এক্সিম, ফার্স্ট সিকিউরিটি, এসআইবিএল, ইউনিয়ন, গ্লোবাল ইসলামী ব্যাংককে একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা করে অন্তর্বর্তী সরকার। এসব ব্যাংকে নিয়োগ দেওয়া হয় প্রশাসক, যারা মূলত ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বা এমডির দায়িত্ব পালন করছেন।

গেল জুনে কাজি শায়রুল হাসানকে সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদে নিয়োগ দেয় সরকার। ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পান মো. আবেদুর রহমান শিকদার।

বৃহস্পতিবার (৩০ জুলাই) তাদের কাছে এক্সিম ব্যাংকের ব্যবসায়িক ও অপারেশনাল দায়িত্ব হস্তান্তর করেন ব্যাংকটির প্রশাসক মো. শওকাতুল আলম।

এদিকে এক্সিম ব্যাংকসহ পাঁচ ব্যাংক থেকে প্রশাসক সরিয়ে নেওয়া হবে, এসব ব্যাংকের লাইসেন্স বাতিলের পর। আর পর্যাক্রমে এক্সিমের মতো অন্য চার ব্যাংকেরও দায়-সম্পদ হস্তান্তর হবে সম্মিলিত ইসলামী ব্যাংকে।

কেন্দ্রীয় ব্যাংক বলছে, চেয়ারম্যান, এমডি নিয়োগসহ সাম্প্রতিক নেওয়া উদ্যোগ প্রমাণ করছে সম্মিলিত ইসলামী ব্যাংক নিয়ে ওঠা গুঞ্জন সঠিক নয়।

অন্যদিকে পরিবারের সদস্যদের চিকিৎসা, শিক্ষা ও আমানতকারীর হজের জন্য যে কোনো পরিমাণ অর্থ উত্তোলন করতে পারবে একীভূত পাঁচ ব্যাংকের হিসাবধারীরা। শিগগিরই সংশোধিত স্কিম ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category