• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
Headline
এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা, সেই মামা ওবায়দুর কারাগারে সাবেক ৭ এমপির বিরুদ্ধে দুদকের মামলা, ৩ জনকে সম্পদ বিবরণীর নোটিশ মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সৌজন্য সাক্ষাৎ সমুদ্রের তলদেশে আটকা ১,৫০০ কোটি টাকার বিনিয়োগ মবের শিকার হাজার শিক্ষক কর্মস্থলে ফিরতে পারছেন না

সহজে পাওয়া যাচ্ছে না বাংলাদেশের ভিসা, ভারতীয়রা হতাশ!

Reporter Name / ২২২ Time View
Update : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫

বাংলাদেশে সরকার পরিবর্তনের পরিপ্রেক্ষিতে ভারতীয় নাগরিকদের জন্যেও বাংলাদেশের ভিসা পাওয়া কঠিন হয়ে পড়েছে। আগে যেখানে সহজেই ভিসা পাওয়া যেত, এখন দীর্ঘ লাইন, অপেক্ষা এবং অনিশ্চয়তা নিত্যসঙ্গী হয়ে উঠেছে। ভোর ৫টা থেকে লাইনে দাঁড়ালেও অনেকে ভিসার আবেদনও জমা দিতে পারছেন না বলে অভিযোগ উঠেছে।

কলকাতার বাংলাদেশ ভিসা আবেদন কেন্দ্রে প্রতিদিন ভোর থেকেই ভিড় জমাতে শুরু করেন আবেদনকারীরা। কিন্তু সীমিত সংখ্যক ভিসা প্রদানের কারণে অনেকেই হতাশ হয়ে ফিরে যাচ্ছেন।

সূত্র মতে, আগে কলকাতা মিশনে প্রতিদিন হাজারের বেশি ভিসা আবেদন জমা পড়লেও বর্তমানে মাত্র ৭০ থেকে ৭৫টি সিঙ্গেল এন্ট্রি ভিসা প্রদান করা হচ্ছে। মাল্টিপল ভিসা বর্তমানে সম্পূর্ণ বন্ধ রয়েছে।

এই পরিস্থিতির পেছনে দ্বিপাক্ষিক সম্পর্কে উত্তেজনা, সরকার পরিবর্তন, চিন্ময় দাসের গ্রেপ্তার এবং ত্রিপুরায় বাংলাদেশ সহকারী হাইকমিশন অফিসে হামলার ঘটনাকে দায়ী করা হচ্ছে। এসব ঘটনার পর ভারতে থাকা বেশ কিছু বাংলাদেশি কূটনীতিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে। ত্রিপুরায় বাংলাদেশ মিশন বর্তমানে বন্ধ রয়েছে।

এছাড়া দিল্লি, গুয়াহাটি, মুম্বাই, আগরতলা ও কলকাতার মিশন প্রধানদেরও দেশে ফিরিয়ে আনা হয়েছে। ফলে ভারতের বিভিন্ন শহরে বাংলাদেশের ভিসা পাওয়া কঠিন হয়ে পড়েছে। আগামীতে ভিসা প্রদানের সংখ্যা আরও কমতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অনেকে। তবে এ বিষয়ে বাংলাদেশ হাইকমিশনের কোনো কর্মকর্তাই কোনো মন্তব্য করতে রাজি হননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category