• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
Headline
এসআরবির মহাপরিচালকসহ পুলিশের ঊর্ধ্বতন ৭ কর্মকর্তাকে বদলি সরকার বিরোধী দল দমনে তৎপর, ফ্যাসিস্ট দমনে নমনীয়: নাহিদ জুলাই সনদ বাস্তবায়নে এবার আলাদা কমিটি গঠনের চিন্তা ১১ দলীয় ঐক্যের সরকারের অদক্ষতার দায় বিরোধী দলের ওপর চাপানো হচ্ছে: জামায়াত আমির ‘রাইট ট্র্যাকে’ রূপপুর প্রকল্প, দ্রুতই মিলবে বিদ্যুৎ: প্রযুক্তিমন্ত্রী ধর্মের অপব্যবহারের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান রাষ্ট্রপতির চট্টগ্রাম কাস্টমসে চার মাসে ২৮ হাজার কোটি টাকা রাজস্ব আদায় দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর খুলনায় শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ডি-৮ বাণিজ্যের বাধা কাটাতে এফটিএ-পিটিএ বাস্তবায়নের তাগিদ বাংলাদেশের

১২ হাজার ৫০০ টাকায় একজন শ্রমিক কীভাবে পরিবারের খরচ চালাবেন?: সাদিক কায়েম

Reporter Name / ৮ Time View
Update : সোমবার, ২ নভেম্বর, ২০২৬

পোশাকশ্রমিকদের সম্মানজনক মজুরি নির্ধারণে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। সোমবার (২ নভেম্বর) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে সাদিক কায়েম এ আহ্বান জানান। পোস্টে সাদিক কায়েম বলেন, বাংলাদেশে গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি মাত্র ১২ হাজার ৫০০ টাকা। অথচ আমাদের প্রধান প্রতিদ্বন্দ্বী ভিয়েতনাম বাংলাদেশের তুলনায় প্রায় দুই গুণ বেশি ন্যূনতম মজুরি দিয়েও গার্মেন্টস রপ্তানিতে এগিয়ে রয়েছে।

তিনি বলেন, আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে দরকষাকষিতে সরকারের এই ব্যর্থতার দায়ভার কেন শ্রমিকদের নিতে হবে? দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতির দেশে মাত্র ১২ হাজার ৫০০ টাকায় একজন শ্রমিক কীভাবে নিজের ও পরিবারের খরচ চালাবেন?

ডাকসু ভিপি বলেন, শ্রমিকের ন্যায্য মজুরি নিশ্চিত করা পোশাকশিল্পের ভবিষ্যতের স্বার্থেই জরুরি। অথচ সরকার শুরু থেকেই পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয়েছে। আলোচনার মাধ্যমে আগেই সমাধানের উদ্যোগ না নিয়ে আন্দোলন শুরু হওয়ার পর শ্রমিকদের ওপর পুলিশি হামলা, মারধর ও নির্বিচারে গ্রেফতারের ঘটনা ঘটে। সরকারের এই ব্যর্থতাই পতিত আওয়ামী লীগকে আন্দোলনে সুযোগ নেওয়ার পরিবেশ তৈরি করে দিয়েছে।

তিনি আরও বলেন, জুলাইয়ের আকাঙ্ক্ষা ছিল বৈষম্যহীন বাংলাদেশ। ছাত্র, শ্রমিক, কৃষক, মধ্যবিত্ত সবার জন্য ইনসাফের বাংলাদেশ। কোনো টালবাহানা না করে মালিকপক্ষ ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে বসে দ্রুত সম্মানজনক মজুরি নির্ধারণ করতে হবে। নিজদের ব্যর্থতা ঢাকতে উসকানির অজুহাত দিয়ে শ্রমিকদের ন্যায্য অধিকার উপেক্ষা করা যাবে না। শ্রমিক বাঁচলেই বাঁচবে দেশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category