• শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
Headline
রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে সংবিধানে সুযোগ আছে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী সোনার খাঁচার দিনগুলো বন্দি করার উপায় এবং একটি ঝাপসা ছবির গল্প ব্যক্তিনির্ভর রাজনীতি জনভোগান্তির মূল কারণ: নাসীরুদ্দীন পাটওয়ারী প্রত্যাশিত গতিতে এগোচ্ছে না জুলাইয়ের বিচার : হামিদুর রহমান আযাদ আন্দোলনকে সমর্থন দিয়ে যা বললেন সালমান খান দিল্লি পুলিশকে ‘গুন্ডা’ বললেন নাসিরুদ্দিন শাহ শিক্ষার্থীদের বিক্ষোভে অংশ নিয়ে আটক অভিনেত্রী আয়েশা খান

২ প্রবাসী নিহত পর্তুগালে সড়ক দুর্ঘটনায়

Reporter Name / ২৫৭ Time View
Update : সোমবার, ১০ জুলাই, ২০২৩

পর্তুগালের সান্তারাইম জেলার ইনট্রোকামেন্টো শহরে সড়ক দুর্ঘটনায় দুইজন প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন।

প্রবাসী শাহিনুর রহমান (২৭) এবং ইব্রাহীম আখন্দ (৪১) কাজ শেষে প্রতিষ্ঠানের গাড়িতে বাসায় ফেরার পথে দুর্ঘটনার শিকার হন।

শাহিনুর রহমান ঢাকার নবাবগঞ্জ উপজেলার দক্ষিণ বালুখণ্ড গ্রাম এবং ইব্রাহীম আখন্দ মাদারীপুরের রাজৈর থানার বাসিন্দা। দুর্ঘটনার পর ডাক্তার এবং জরুরি বিভাগের কর্মীরা স্বাস্থ্য পরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করেন।

লাশ দুটি স্থানীয় সান্তারাইম সেন্ট্রাল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বর্তমানে তাদের লাশের বিষয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে বাংলাদেশ দূতাবাস এবং লিসবনের কমিউনিটির নেতারা যোগাযোগ করছেন। পরবর্তীতে পারিবারিক সিদ্ধান্তক্রমে লাশের দাফনের বা বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category