• বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন

৪ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার দায়ে আসামির মৃত্যুদণ্ড

Reporter Name / ২ Time View
Update : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

সিলেটে চার বছরের শিশু ফাহিমাকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যার দায়ে প্রধান আসামি জাকির হোসেনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ লাখ টাকা জরিমানার নির্দেশ দেয়া হয়েছে। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় জাকিরের দুই ভাই জয়নাল আবেদীন ও আবুল কালামকে খালাস দেয়।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবু উবায়দা চাঞ্চল্যকর এ মামলার রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত জাকির হোসেন সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের সোনাতলা পশ্চিমপাড়ার ধন রায়ের চক এলাকার বাসিন্দা মৃত তোতা মিয়ার ছেলে এবং সম্পর্কে নিহত শিশুটির চাচা। নিহত ফাহিমা আক্তার (৪) সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের সোনাতলা গ্রামের দিনমজুর রাইসুল হকের মেয়ে।

মামলার বিবরণ ও রাষ্ট্রপক্ষের আইনজীবী সূত্রে জানা যায়, গত ৬ মে নিজ বাড়ি থেকে নিখোঁজ হয় ৪ বছরের শিশু ফাহিমা। এর দুদিন পর ৮ মে গভীর রাতে জাকির হোসেন শিশু ফাহিমার মরদেহ ঘরের সামনের একটি ডোবায় ডুবিয়ে রাখার চেষ্টা করে ব্যর্থ হয়। মরদেহ ভেসে উঠলে তা তুলে নিয়ে একটি বাঁশ ও নারকেল গাছের নিচে ফেলে রাখে। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। তদন্তে নেমে গত ১১ মে ফাহিমার প্রতিবেশী চাচা জাকির হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর জাকির আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ও মহানগর আদালতের পিপি মো. বদরুল আহমদ চৌধুরী জানান, মামলার দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত প্রধান আসামি জাকির হোসেনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দেন। মাত্র ৩ মাসের মধ্যে এ মামলার বিচার কাজ সম্পন্ন হওয়াকে রাষ্ট্রপক্ষ ন্যায়বিচারের জয় হিসেবে দেখছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category