• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
Headline
সড়ক দুর্ঘটনায় সৌদি আরবে নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত এনআইসিইউ ওভারহিট হয়ে নবজাতক দগ্ধ প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে ৩০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক বিনা খরচে মালয়েশিয়ায় ১১২ দক্ষ কর্মী পাঠাচ্ছে বোয়েসেল রবি মৌসুমে ১৪ লাখ ৬০ হাজার কৃষক পাবেন প্রণোদনা, বরাদ্দ প্রায় ৯৬ কোটি টাকা যে কারণে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রের ভিসা, জানাল দূতাবাস নারীর ক্ষমতায়নে উদ্যোক্তাদের সর্বোচ্চ সহযোগিতা দিতে হবে: শামা ওবায়েদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারকে দেয়া হয়েছে ৩২২ কোটি টাকা গ্রাম পুলিশের বেতন বাড়বে, মোবাইল বিলও দেবে সরকার: প্রধানমন্ত্রী

৭ নভেম্বর উপলক্ষে রাজধানীতে যুবদলের শোডাউন

Reporter Name / ৪ Time View
Update : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে সহস্রাধিক নেতাকর্মী নিয়ে শোভাযাত্রা করেছেন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক সভাপতি ও ঢাকা মহানগর উত্তর যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মেহেদী হাসান রুয়েল।

শনিবার (৭ নভেম্বর) সকালে নেতাকর্মীদের নিয়ে শোভাযাত্রা করে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে যান তিনি।

এ সময় মেহেদী হাসান রুয়েল বলেন, দেশের রাজনৈতিক ইতিহাসে ৭ নভেম্বর ঐক্যের প্রতীক। আর সেই ঐক্যের মহানায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি আরও বলেন, জিয়াউর রহমান ছিলেন একজন সাহসী মুক্তিযোদ্ধা। তিনি রণাঙ্গনে নেতৃত্ব দিয়েছেন। স্বাধীনতার ঘোষণা দিয়ে পাকিস্তানি সেনাবাহিনীর আক্রমণে দিশেহারা জাতিকে ঘুরে দাঁড়ানোর সাহস জুগিয়েছেন। সেই সাহসের ওপর ভর করেই ৭ নভেম্বর জিয়াউর রহমান দেশের নেতৃত্ব নিজের কাঁধে তুলে নেন।

মেহেদী হাসান রুয়েল বলেন, স্বাধীন ও স্বনির্ভর বাংলাদেশ গঠনের প্রকৃত সূচনা হয়েছিল ৭ নভেম্বরের বিপ্লবের মধ্য দিয়ে। ১৯৭১ সালের পর ৭ নভেম্বর দেশের মানুষ আবারও ঐক্যবদ্ধ হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category