• শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
Headline
*ছেলের জন্য পাত্রী: ১০টি পরামর্শ ও ১টি মিলিয়ন ডলারের প্রশ্ন* পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি, দায়িত্ব পালন করবেন স্পিকার রাষ্ট্রপতির পদত্যাগের পর স্পিকারের জন্য বিশেষ প্রটোকল গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল লন্ডনের হোটেলে অতিরিক্ত মদ্যপানে সৌদি রাজপুত্রের মৃত্যু ২৪ ঘণ্টার কম সময়ে ট্রাম্প যেভাবে উল্টে দিলেন সৌদি পরমাণু চুক্তি আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো নয়, অপরাধ বেড়েছে: জামায়াত আমির ৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী দেশে অস্ত্রোপচারে শিশু জন্ম আশঙ্কাজনকভাবে বৃদ্ধির তথ্য তীব্র গ্যাস সংকটে বন্ধের মুখে দেশের শত শত কারখানা

১৭ ঘণ্টার ব্যবধানে সারাদেশে আরেকটি ভূকম্পন অনুভূত, আফটারশকের শঙ্কা

Reporter Name / ১৯১ Time View
Update : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬

রাজধানী ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার রাত ৯টা ৩৪ মিনিটে এই কম্পন অনুভূত হয়। এর আগে ভোরেও একবার দেশ কেঁপে উঠেছিল। অর্থাৎ, প্রায় ১৭ ঘণ্টার ব্যবধানে আজ একই দিনে দুবার ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশ।

কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ এক ফেসবুক পোস্টে জানিয়েছেন, আমেরিকান ভূত্বাত্তিক অধিদপ্তর ইউএসজিএসের প্রাপ্ত তথ্য অনুসারে ভূমিকম্পটির মান ছিল ৫ দশমিক ৯ মাত্রার। ভূ-পৃষ্ট থেকে প্রায় ৬৩ কিলোমিটার গভীরে সংঘটিত হয়েছে। এই ভূমিকম্পটি একই ফল্টের ওপরে সংঘটিত হয়েছে, যে ফল্টে ২০২৪ সালে ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প সংঘটিত হয়েছিল। ফল্টটি খুবই সক্রিয়। ফলে ২৪ ঘণ্টার মধ্যে আফটারশক ভূমিকম্পের আশঙ্কা রয়েছে।

রাতের ভূমিকম্পের বিবরণ

রাত ৯টা ৩৪ মিনিটে অনুভূত হওয়া এই ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ছিল ৫ দশমিক ৯। এর উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ৫১৬ কিলোমিটার দূরে মিয়ানমারের ইয়েনাংগুয়াং শহর থেকে ৯৫ কিলোমিটার পশ্চিমে। ‘মাই আর্থকোয়েক অ্যালার্ট’-এর তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ৬২.৭ কিলোমিটার গভীরে।

তাৎক্ষণিকভাবে এই ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভোরের ভূমিকম্প ও সময়ের ব্যবধান

এর আগে মঙ্গলবার ভোর ৪টা ৩৬ মিনিট ৪৬ সেকেন্ডে প্রথম ভূমিকম্পটি অনুভূত হয়। রিখটার স্কেলে ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ১ এবং উৎপত্তিস্থল ছিল সাতক্ষীরার কলারোয়ায়।

ভোর ৪টা ৩৬ মিনিট থেকে রাত ৯টা ৩৪ মিনিট—হিসাব করলে দেখা যায় প্রায় ১৭ ঘণ্টা (১৬ ঘণ্টা ৫৮ মিনিট) সময়ের ব্যবধানে দেশের মাটি দুবার কেঁপে উঠল। অল্প সময়ের ব্যবধানে এমন ঘন ঘন কম্পনে জনমনে কিছুটা আতঙ্ক বিরাজ করছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category