• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন

মোংলায় কোস্ট গার্ড সদস্যের আত্মহত্যা: ডিউটিরত অবস্থায় বুকে গুলি

Reporter Name / ১৯৬ Time View
Update : বুধবার, ১১ মার্চ, ২০২৬

মোংলায় কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরের গার্ড রুমে ডিউটিরত অবস্থায় সালেহ আহমেদ (৪২) নামে এক কোস্ট গার্ড সদস্য নিজের বুকে গুলি করে আত্মহত্যা করেছেন। বুধবার (১১ মার্চ) সকাল ৭টা ৪০ মিনিটের দিকে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্র দিয়ে সালেহ আহমেদ নিজের বুকে গুলি চালান। সহকর্মী ও কর্মকর্তারা তাকে দ্রুত উদ্ধার করে খুলনা উপশম হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান জানান, প্রাথমিক তথ্যে জানা গেছে যে, ওই সদস্য নিজের হাতে থাকা অস্ত্র বুকে ঠেকিয়ে আত্মহত্যা করেছেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্ত শেষে নিহতের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category