• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন

ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত

Reporter Name / ৩ Time View
Update : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

ময়মনসিংহে বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অন্তত ৭ জন নিহত হয়েছেন। শুক্রবার (২ অক্টোবর) দুপুর ১টার দিকে নগরীর আকুয়া বাইপাস সড়কের গন্দ্রপা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের সবাই ঘটনাস্থলেই মারা গেছেন বলে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম নিশ্চিত করেছেন। প্রাথমিকভাবে জানা যায়, জামালপুর থেকে ঢাকাগামী রাজীব পরিবহনের একটি বাস বাইপাস সড়ক দিয়ে যাওয়ার সময় মুক্তাগাছাগামী একটি সিএনজি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে সিএনজি অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই অন্তত ৭ জন নিহত হন।

ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে তিনি ঘটনাস্থলের দিকে রওনা হয়েছেন। প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, অন্তত ৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। দুর্ঘটনার পর সড়কটিতে যান চলাচল ব্যাহত হয়েছে। নিহতদের পরিচয় এবং দুর্ঘটনার বিস্তারিত কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category