• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
Headline
সরকারের বড় সাফল্য স্বাস্থ্য খাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক রওনা হয়েছেন প্রধানমন্ত্রী উচ্চশিক্ষার আড়ালে নীরব মেধাপাচার: বিদেশ গিয়ে আর ফেরেন না শিক্ষকরা জ্বালানির দাম বাড়ানো ছাড়া বিকল্প ছিল না: জ্বালানি প্রতিমন্ত্রী তৃণমূলের আধিপত্য বিস্তারে মুখোমুখি বিএনপি ও জামায়াত হাসপাতাল ঘুরতে ঘুরতে চলেই গেল ছোট্ট তনুশ্রী বেরিয়ে এলো অপ্রতিম হত্যার আসল কারণ আত্মহত্যায় প্ররোচনার মামলা: এমপি নজরুল ৪ ও প্রথম স্ত্রী ১ দিনের রিমান্ডে ইট’স অ্যান অর্ডার ‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম

কেউ জাল নোট তৈরি করতেন, কেউ বাজারে ছাড়তেন

Reporter Name / ৩৬১ Time View
Update : রবিবার, ৬ আগস্ট, ২০২৩

জাল নোট তৈরি ও বাজারে ছাড়ার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে লালবাগ থানা-পুলিশ। রাজধানীর লালবাগ ও কেরানীগঞ্জ থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির লালবাগ বিভাগের উপকমিশনার মো. জাফর হোসেন। তিনি বলেন, গ্রেপ্তার তিন ব্যক্তি হলেন মো. মাহি, সাজ্জাদ হোসেন ও সাদমান হোসেন।

পুলিশ কর্মকর্তা জাফর হোসেন জানান, লালবাগের আরএনডি এলাকা থেকে ৫০ হাজার জাল নোটসহ মাহি নামের একজনকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে কেরানীগঞ্জ থেকে রবিন ও হৃদয়কে গ্রেপ্তার করে পুলিশ। তিনজনের কাছ থেকে ৯ লাখ ৭০ হাজার টাকার জাল নোট জব্দ হয়েছে। এ ছাড়া এক লাখ মূল্যের জাল রুপিসহ জব্দ করা হয়েছে জাল নোট তৈরির সরঞ্জাম।

গ্রেপ্তার আসামিরা দুই দলে ভাগ হয়ে এ কাজ করতেন জানিয়ে জাফর হোসেন বলেন, এক পক্ষ জাল নোট তৈরি করত। আরেক পক্ষ জাল নোট বাজারজাত করত। যাঁরা জাল নোট তৈরি করে দিতেন, প্রতি লাখ জাল নোটের জন্য তাঁদের ১০ থেকে ১২ হাজার করে টাকা দেওয়া হতো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category