১) মাতৃগর্ভই একমাত্র জায়গা যেখানে বাস করার জন্য আপনার কোনো খরচ হয়নি।
২) যে বাড়ি বা হাসপাতালে আপনি জন্ম নিয়েছেন, সেটিই একমাত্র জায়গা যেখানে প্রবেশ না করেই আপনি বের হয়ে এসেছেন।
৩) জীবনে একটি দিন কাউকেই আপনি চিনতেন না। যেদিন আপনি জন্মেছিলেন।
৪) আপনার প্রথম প্রেম হয়েছিল মায়ের সাথে।
৫) আপনার জীবনে প্রথম চাকরি ছিল কান্না করা। বেতন ছিল দুধ।
৬) একটি মানুষকে আপনি কখনোই জড়িয়ে ধরতে পারবেন না। নিজেকে।
৭) একটি নামই আপনার সবচেয়ে প্রিয়, আপনার নিজের নাম।
৮) আপনি ক্যালেন্ডারে অনেক দিবস দেখবেন। একটি দেখবেন না।আপনার মৃত্যুদিবস।
৯) দুনিয়ায় প্রথম পোশাকটি আপনি পরেননি। শেষটিও পরবেন না।
১০) একটি বাড়িতে আপনি ঢুকবেন,কিন্তু বের হতে পারবেন না। সেটি হচ্ছে, কবর।