• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
Headline
এসআরবির মহাপরিচালকসহ পুলিশের ঊর্ধ্বতন ৭ কর্মকর্তাকে বদলি সরকার বিরোধী দল দমনে তৎপর, ফ্যাসিস্ট দমনে নমনীয়: নাহিদ জুলাই সনদ বাস্তবায়নে এবার আলাদা কমিটি গঠনের চিন্তা ১১ দলীয় ঐক্যের সরকারের অদক্ষতার দায় বিরোধী দলের ওপর চাপানো হচ্ছে: জামায়াত আমির ‘রাইট ট্র্যাকে’ রূপপুর প্রকল্প, দ্রুতই মিলবে বিদ্যুৎ: প্রযুক্তিমন্ত্রী ধর্মের অপব্যবহারের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান রাষ্ট্রপতির চট্টগ্রাম কাস্টমসে চার মাসে ২৮ হাজার কোটি টাকা রাজস্ব আদায় দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর খুলনায় শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ডি-৮ বাণিজ্যের বাধা কাটাতে এফটিএ-পিটিএ বাস্তবায়নের তাগিদ বাংলাদেশের

ঢাকার ১০ থানায় সড়ক, নালা ও ফুটপাত উন্নয়নে ৭১৪ কোটি টাকার প্রকল্প

Reporter Name / ২ Time View
Update : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

রাজধানীর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন ১০টি থানায় ক্ষতিগ্রস্ত সড়ক, নালা ও ফুটপাত সংস্কার ও উন্নয়নে ৭১৪ কোটি ২৮ লাখ টাকার একটি প্রকল্প প্রস্তাব করা হয়েছে।

আগামীকাল জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটি অনুমোদনের জন্য উপস্থাপন করা হতে পারে।

প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে আগামীকাল সকাল সাড়ে ১০টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ কক্ষে (কক্ষ নম্বর ১০০০) এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের তৈরি প্রকল্প সারসংক্ষেপ অনুযায়ী, রাজধানীর যোগাযোগব্যবস্থার উন্নয়ন, জলাবদ্ধতা কমানো এবং নগরবাসীর জীবনযাত্রার মান বাড়ানো এ প্রকল্পের মূল লক্ষ্য।

প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৭১৪ কোটি ২৮ লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন থেকে ৪৯৯ কোটি ৯৯ লাখ টাকা এবং ডিএসসিসির নিজস্ব তহবিল থেকে ২১৪ কোটি ২৮ লাখ টাকা জোগান দেওয়ার প্রস্তাব করা হয়েছে। সরকারি অর্থায়নের মধ্যে ২৯৯ কোটি ৯৯ লাখ টাকা ঋণ এবং ১৯৯ কোটি ৯৯ লাখ টাকা অনুদান হিসেবে পাওয়া যাবে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ প্রকল্পটির উদ্যোক্তা। ডিএসসিসি প্রকল্পটি বাস্তবায়ন করবে। ২০২৯ সালের ৩০ সেপ্টেম্বরের মধ্যে তিন বছরে প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

প্রকল্পের আওতায় ২৮ দশমিক ৪৫ কিলোমিটার সড়ক উন্নয়নে ১৪১ কোটি ২৭ লাখ টাকা, ৪৮ দশমিক ৬৩ কিলোমিটার নালা নির্মাণ ও উন্নয়নে ৪৯৬ কোটি ৭৮ লাখ টাকা এবং ৪৮ দশমিক ৭০ কিলোমিটার ফুটপাত উন্নয়নে ৪৬ কোটি ৬ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। এ ছাড়া ৫ দশমিক ১৮ কিলোমিটার সড়ক বিভাজক সংস্কারে ব্যয় হবে ২ কোটি ৭ লাখ টাকা।

প্রকল্পের মোট ব্যয়ের প্রায় ৬৯ দশমিক ৫ শতাংশই খরচ হবে নালা নির্মাণ ও উন্নয়নে। অর্থাৎ জলাবদ্ধতা নিরসনকে বিশেষ গুরুত্ব দিয়ে প্রকল্পটির ব্যয় পরিকল্পনা করা হয়েছে।

ডিএসসিসির প্রশাসনিক অঞ্চল ১ থেকে ৫-এর আওতাধীন ধানমন্ডি, নিউমার্কেট, শাহবাগ, রমনা, পল্টন, শাহজাহানপুর, লালবাগ, বংশাল, যাত্রাবাড়ী ও মতিঝিল এলাকায় প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।

প্রকল্পের প্রয়োজনীয়তা তুলে ধরে পরিকল্পনা কমিশন বলেছে, রাজধানীতে জনসংখ্যা ও যানবাহনের সংখ্যা বাড়ায় যানজট তীব্র হচ্ছে। অন্যদিকে ভারী বৃষ্টিপাতে সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং পর্যাপ্ত নিকাশি ব্যবস্থার অভাবে জলাবদ্ধতা বাড়ছে।

প্রকল্প সারসংক্ষেপে পরিকল্পনা কমিশন উল্লেখ করেছে, সাম্প্রতিক ভারী বৃষ্টিপাতে ঢাকা মহানগরের অধিকাংশ সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। অপর্যাপ্ত নিকাশি ব্যবস্থার কারণে জলাবদ্ধতায় জনদুর্ভোগও বেড়েছে।

এ ছাড়া বিভিন্ন এলাকার ফুটপাত ক্ষতিগ্রস্ত হওয়ায় পথচারীদের নিরাপদে চলাচল ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে কমিশন।

নির্বাচিত এলাকাগুলোর সড়ক ও নিকাশি ব্যবস্থার অবস্থা অত্যন্ত নাজুক উল্লেখ করে পরিকল্পনা কমিশন বলেছে, এসব এলাকায় মাঝারি বৃষ্টিপাত হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয়।

সড়ক উন্নয়ন, নালা নির্মাণ ও ফুটপাত সংস্কারের মাধ্যমে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, নগর পরিবেশের ভারসাম্য রক্ষা এবং নগরবাসীর জীবনযাত্রার মান বাড়ানো প্রকল্পটির উদ্দেশ্য।

প্রকল্পটির সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনা করেছে স্পিন কনসালট্যান্সি সার্ভিসেস। ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) অননুমোদিত নতুন প্রকল্পের তালিকায় (গ্রিন পেজ) প্রকল্পটি অন্তর্ভুক্ত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category