• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
Headline
সংঘাতের পথেই হাঁটছেন ট্রাম্প সোনাদিয়া গভীর সমুদ্রবন্দর না হওয়ায় বড় কৌশলগত সম্ভাবনা হারিয়েছে বাংলাদেশ: হামিদুর সমবায়ই পারে গ্রামীণ দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখতে: রিজভী জাতিসংঘ মানবাধিকার সংস্থার সঙ্গে গঠনমূলক সম্পৃক্তক্ততা বজায় রাখার অঙ্গীকার বাংলাদেশের রাজনীতিতে নেতৃত্বের জায়গা তৈরি করতে হয় কাজের মাধ্যমে: আইনমন্ত্রী বিবিএসকে নির্ভরযোগ্য ও স্বচ্ছ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চায় সরকার : অর্থমন্ত্রী সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত সমবায় আন্দোলনকে পুনরুজ্জীবিত করার আহ্বান রাষ্ট্রপতির পরিকল্পনা আছে মাত্র সাড়ে ১৫ শতাংশের: দেশের ৮৪ শতাংশ এলাকা মাস্টারপ্ল্যানের বাইরে ১০ দেশে বাংলাদেশীদের প্রায় ৬ লাখ আশ্রয় আবেদন: শীর্ষে ফ্রান্স ও ইতালি, তবে প্রত্যাখ্যানের হার রেকর্ড

ঘাড় ব্যথা ও তার প্রতিকার

ডা. আলতাফ হোসেন সরকার / ৩ Time View
Update : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

গজেন্দ্রকুমার মিত্র বলেছেন, যে নিজেকে সুখি মনে করে সে-ই সুখি। আমি
বলব, অনেক সুখ এবং আনন্দ নষ্ট করে দিতে পারে যে কোনো অসুস্থতা।
যেমন ঘাড়ের ব্যথা। সুপ্রিয় পাঠক, আজকে আমি আপনাদের জন্য লিখতে বসেছি ঘাড়ের
ব্যথা নিয়ে।
তাহমিনা বেগম, বয়স ৪৩। থাকেন ঢাকা শহরের আশকোনায়।
গত একবছর যাবত ঘাড়ের ডান দিকের ব্যথায় ভুগছেন। এছাড়াও
ডায়াবেটিক রোগে ভুগছেন গত সাত বছর ধরে, উচ্চ রক্তচাপ এগারো বছর
যাবত। মিসেস তাহমিনার ঘাড়ের ব্যথা ঘাড় থেকে ডানদিকের পিঠের
হাড়ের (স্ক্যাপুলা) দিকে চলে আসে, কাঁধে (সোল্ডার জয়েন্ট) আসে এবং
বাহুতে (আর্ম) আসে। ডানদিকে মুখ ঘোরালে কিংবা নামাজের পরে
ডানদিকে সালাম ফেরালে ঘাড়ের ডানদিকে ব্যথা পায়।
আমি তার ঘাড়ের ডানদিকে চাপ দিয়ে দেখলাম সি-৪ লেভেল থেকে
শুরু করে ডান দিকের কাঁধের মাংস (ট্রাপিজিয়াস) পেশীতে প্রচণ্ড ব্যথা।
মাংসের শক্তি পরীক্ষায় দেখা গেল ঘাড়ের মাংসের শক্তিও কমে গেছে। তার
ঘাড়ের এক্সরে-তে দেখা গেছে—সি-৪-৫ এর মাঝে যে জায়গা থাকে ওই
জায়গা চেপে গেছে, ঘাড়ের যে লোভারটিক কার্ড (বাঁকা) থাকে সে কার্ড
কমে শিরদাঁড়া (স্পাইন) সোজা হয়ে গেছে। মিসেস তাহমিনার থুতনি (চিন)
কিছুটা সামনের দিকে চলে এসেছে। যাকে আমরা ইন্টেরিওর হেড পোশ্চার
বলে থাকি।
এই রোগীর জন্য প্রধান চিকিৎসা
পরিকল্পনা হলো—যে কারণগুলোর
জন্য মিসেস তাহমিনার কষ্ট হচ্ছে সে
কারণ দূর (রিমুভ) করতে হবে। যেমন
থুতনি সামনের দিকে চলে গেছে সে
থুতনিকে আগের জায়গায় ফিরিয়ে
আনতে
হবে সঠিক ফিজিওথেরাপি
চিকিৎসার মাধ্যমে। তার কাঁধের মাংস
(ট্রাপিজিয়াস) পেশীতে যে ব্যথা তার জন্য ডিপ ট্রান্সভার্স ফ্রিকশন,
আল্ট্রাসাউন্ড, লো-লেভেল লেজার থেরাপি, ওয়াজ্জ্যাক থেরাপির মাধ্যেমে
চিকিৎসা করতে হবে। এ চিকিৎসার সঙ্গে সঠিক নিয়মে বিভিন্ন ভঙ্গিতে
স্ট্রেসিং ও স্ট্রেন্দেনিং ব্যায়াম (এক্সারসাইজ) করতে হবে। মনে রাখতে
হবে, ফিজিওথেরাপি চিকিৎসা প্রতিটি ফিজিওথেরাপি সেন্টারে বা
হাসপাতালে একই রকম না-ও হতে পারে।যেমন: একজন ফিজিওথেরাপি কনসালটেন্ট আপনাকে দেখলেন এবং
চিকিৎসা পরিকল্পনা তৈরি করলেন। কনসালটেন্ট ওই রোগীর অসুস্থতা
অনুযায়ী সঠিক রোগ নির্ণয় করলেন। এরপর আবার নির্ভর করবে যে
ফিজিওথেরাপিস্ট আপনাকে ফিজিওথেরাপি চিকিৎসা দিচ্ছেন তাকে
কনসালটেন্টের প্রেসক্রিপশন বা চিকিৎসা পরামর্শ সঠিকভাবে পড়ে নিতে
হবে বা জেনে নিতে হবে। এরপরে আরো নির্ভর করবে, যে ম্যানুয়াল
থেরাপি ওই রোগীর জন্য করতে হবে সে ম্যানুয়াল থেরাপি সম্পর্কে ওই
ফিজিওথেরাপি চিকিৎসকের সঠিক ট্রেনিং থাকলে রোগী বেশি উপকৃত হবে।
যেমন: কাঁধের মাংস (ট্রাপিজিয়াস)-এর স্ট্রেচিং করতে হবে। এমতাবস্থায়,
যে ফিজিওথেরাপি চিকিৎসক স্ট্রেচিং করবেন তাকে স্ট্রেচিংয়ের সঠিক
নিয়মের মাধ্যমে স্ট্রেচিং করতে হবে।
এছাড়াও মিসেস তাহমিনার জন্য মাসল অ্যানার্জি টেকনিক, সফট
টিস্যু মোবালাইজেশন, মাস্কোলোস্কেলিটাল অ্যালাইনমেন্ট টেকনিক ও
জয়েন্ট মোবালাইজেশন করে চিকিৎসা করতে হবে। আর এ চিকিৎসা
রোগীকে অনেকদিন নিয়মিত কন্টিনিউ করতে হবে। সর্বোপরি রোগীর
জন্য সঠিক রিহ্যাবলিটেশন দরকার। কিছু কিছু নিয়ম আছে যে
নিয়মগুলোকে বলা হয় পিলার অব গুড হেলথ। যেমন: সঠিক খাবার খেতে
হবে, ফিজিক্যাল অ্যাকটিভিটি করতে হবে, স্ট্রেসকে দূর করতে হবে,
সামাজিক যোগাযোগ বাড়াতে হবে, যার যার ধর্মীয় কাজে মনোনিবেশ
করতে হবে। রোগী পিলার অব গুড হেলথ মেনে চললে রোগ তাড়াতাড়ি
উপশম হবে বলে আশা করি।
মাঝে মাঝেই ঘাড় শক্ত হয়ে যায়:
ফ্রোজেন শোল্ডার থেকে রক্ষার
উপায় অফিসে একটানা বসে কাজ
করার মাঝে হাত নাড়াচড়া করতে
গেলে কাঁধে প্রবল যন্ত্রণা হয়।
সমস্যার নাম ‘ফ্রোজেন শোল্ডার’।
মনে হয় যেন কাঁধটা শক্ত হয়ে
গেছে,
কোনোভাবেই
নাড়ানো
যাচ্ছে না। এ রোগে আক্রান্ত হলে কাঁধের বল ও সকেট সন্ধি আক্রান্ত হয়। বয়স ৪০ পেরোলেই এ রোগের ঝুঁকি বেশি করে দেখা দেয়। ডায়াবেটিস,
থাইরয়েড, হার্টের অসুখ থাকলে ফ্রোজেন শোল্ডারের ঝুঁকি বাড়ে।
শরীরে হরমোনের ভারসাম্য বিগড়ে গেলে কিংবা কোনো চোট-আঘাত
থেকেও এ রোগ হতে পারে। ফ্রোজেন শোল্ডারের সমস্যা থাকলে কীভাবে
যন্ত্রণার হাত থেকে রেহাই পাবেন।
 ১. ফ্রোজেন শোল্ডার থেকে রেহাই পেতে ঘুমের সঙ্গে কোনোরকম
আপস চলবে না। ঘুমানোর সময়ে শোয়ার ধরন ঠিক রাখতে হবে।
ভুল ভঙ্গিমায় শুলেই ঘাড়ে ব্যথা বাড়বে। খুব বেশি উঁচু কিংবা শক্ত
বালিশ নিয়ে ঘুমোবেন না।
 ২. অফিসে যখনই ক্লান্ত লাগবে বা কাঁধে যন্ত্রণা হবে, তখন চেয়ারে
বসে না থেকে মিনিট দশেকের বিরতি নিন। ওই সময় হাঁটাহাঁটি
করুন। হাতের ব্যায়াম করতে থাকুন।
 ৩. লং ড্রাইভে যেতে পছন্দ। তবে ফ্রোজেন শোল্ডার থাকলে
একটানা অনেকক্ষণ গাড়ি চালানো মোটেই আপনার জন্য ভালো
হবে না, এতে সমস্যা বাড়বে।
 ৪. যতটা সম্ভব নিজেকে মানসিক চাপমুক্ত রাখুন। মানসিক চাপ,
উদ্বেগ, চিন্তা বাড়লেই ঘুম কম হবে, ক্লান্তি থেকে ঘাড়ে ব্যথা
হবে।
 ৫. ফ্রোজেন শোল্ডার সারাতে ব্যায়াম ছাড়া উপায় নেই। রোজ ঘুম
থেকে উঠে নিয়ম করে ঘাড়ের হালকা ব্যায়াম করুন।
ফ্রোজেন শোল্ডারের যন্ত্রণা বাড়লে হালকা গরম পানিতে সৈন্ধব লবণ
মিশিয়ে চার-পাঁচ মিনিট গোসল করুন। গোসল করার সময় ঘাড় নাড়াচাড়া
করবেন না। আস্তে আস্তে ঘাড়ের পেশীগুলো শিথিল হতে শুরু করবে।
এছাড়া ঘাড়ের ব্যথা যদি অসহ্য হয়ে ওঠে, তাহলে বেশ কিছুক্ষণ আইস
প্যাক চাপা দিয়ে রাখুন। খানিকক্ষণের মধ্যেই আরাম পাবেন। ঘাড়ের
উপর হিটিং প্যাড চেপে রাখলেও রক্ত সঞ্চালন বেড়ে ঘাড়ে ব্যথা
কমবে। ব্যথা বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছালে চিকিৎসকের পরামর্শ নিয়ে
ফিজিওথেরাপি করাতে হবে। আমাদের চেম্বারে এ সমস্যার রোগী অনেক
আসে—যারা অল্প কিছুদিন চিকিৎসায় আল্লাহপাক তাদের খুব দ্রুত সুস্থ
করে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category