• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
Headline
সুস্থ, মানবিক ও সহমর্মিতাপূর্ণ বাংলাদেশ গড়াই সরকারের অন্যতম লক্ষ্য: জুবাইদা রহমান এসডিজি অর্জনে বাংলাদেশ বিশ্বে রোল মডেল: স্পিকার খাদ্যে ভেজাল প্রতিরোধে কঠোর আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হবে: খাদ্যমন্ত্রী সীমান্তে কার্যক্রম নিষিদ্ধ দলের পলাতকদের তথ্য দিলে পুরস্কার দেবে যশোর বিজিবি মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার পুনর্বিচারের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর ডেঙ্গুতে একদিনে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫২ গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা ও হবিগঞ্জে নতুন ডিসি গোপালগঞ্জের ডিসি প্রত্যাহার, এসপি বদলি ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরে ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে নাশকতা ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চলছে : রিজভী

রোজাবেলের অনুপস্থিত ও বাবার কণ্ঠস্বর

বাদল সৈয়দ / ৪ Time View
Update : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

১) সাবু চাচা আব্বার কাজিন। গ্রামে থাকতেন। সহজ-সরল মানুষ। তিনি একটি অসাধারণ উপদেশ দিয়েছিলেন, ‘মেয়েকে সরাসরি উপদেশ দিস না। নিজ জীবনের বিভিন্ন ঘটনা বলে সেখান থেকে কী শিখেছিলি তা বলিস। এর তুলনা নাই।’
২) সেই থেকে শুরু।
রোজাবেল তখন ছোট্ট। আমার আঙুল ধরে পৃথিবী চিনতে শিখছে। তখন আমি তাকে আমার জীবনের গল্প শোনাতাম।
সে গল্প তাকে বলে দিত কীভাবে চলতে হবে। কী করা যাবে, কী করা যাবে না। কী করা উচিত, কী করা উচিত না।
এটাই ছিল আমার প্যারেন্টিং স্টাইল।
এক সময় মনে হলো, এ গল্পগুলো অন্য বাচ্চাদের শোনাই। হয়তো তাদেরও কাজে লাগবে। তাই ২০২০ সালে গল্পগুলো নিয়ে বের হলো মোর‍্যাল প্যারেন্টিং-এর বই ‘রোজাবেল মা তোকে বলছি।’
তখন করোনাকাল। ভেবেছিলাম বইটি মুখ থুবড়ে পড়বে। কিন্তু কী আশ্চর্য! প্রায় ১০ হাজার কপি শেষ হয়ে গেল!
৩) রোজাবেল বড় হয়ে গেল। পাখির ছানা বড় হয়ে গেলে বাবাকে আর সময় দিতে পারে না। তার নিজস্ব আকাশে ব্যস্ত থাকে। তাকে আর সামনাসামনি গল্প বলার জন্য পাওয়া যায় না।
একদিন হঠাৎ মনে হলো, আরে! মেয়েকে তো অনেক গল্প শোনানো হয়নি। কিন্তু শোনানো খুব দরকার। যাতে আমি না থাকলেও সে পথ খুঁজে পায়।
গল্প শোনার ছোট্ট পাখিটি সামনে নেই। তাই লিখতে শুরু করলাম। জীবনে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার গল্প। গল্পগুলো জীবনের পথ চিনতে আমাকে সাহায্য করেছিল। আমার মেয়েকেও নিশ্চয় করবে।
রোজাবেলের মতো হাজার হাজার কিশোর-তরুণ আছে। ওদের মধ্যে আমার মেয়ের চেহারা দেখতে পাই। ভাবলাম, গল্পগুলো ওদেরও শোনাই।
তাই রোজাবেলকে লেখা গল্পগুলো নিয়ে বের হচ্ছে নতুন বই।
বইটির নাম ‘রোজাবেল মা তোকে বলছি—দ্বিতীয় পর্ব।’
গল্পগুলো আর কিছু নয়—বাবা পাখির ঠোঁটে থাকা খাবার। তিনি তা তুলে দিচ্ছেন ছানা পাখির ঠোঁটে। চাইছেন সে সেগুলো ঠুকরে ঠুকরে খাক। শিখুক জীবন কী?
‘রোজাবেল, মা— একটি ঘণ্টা সারাক্ষণ বাজছে। প্রতিটি মানুষের জন্য বাজছে। সে ঘণ্টায় সাড়া দিয়ে চলে যেতে হয়। একদিন আমিও চলে যাব। তখন এ বইটিতে বাবাকে খুঁজে নিস। কোনো সমস্যায় পড়লে বুঝতে পারবি, আমি থাকলে কী পরামর্শ দিতাম।’

#আসুন মায়া ছড়াই


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category