• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
Headline
জলবায়ু ঝুঁকি মোকাবিলায় ৩০ মিলিয়ন ডলার পাচ্ছে বাংলাদেশ উন্নয়নের মাধ্যমে শান্তি, নিরাপত্তা ও সম্প্রীতি সরকারের চলার মূলমন্ত্র: পার্বত্য প্রতিমন্ত্রী জিয়াউর রহমানের হাত ধরে জাতির পুনরুত্থান ঘটে: দুদু রিকশাচালক থেকে শিক্ষার্থী-রাজমিস্ত্রি: যেভাবে নিতে পারবেন ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী জলবায়ু কার্যক্রমে নারীর অংশগ্রহণ নিশ্চিতে সমন্বিত উদ্যোগ ও অর্থায়ন জরুরি : শামা ওবায়েদ এইচএসসির উত্তরপত্র পুনর্নিরীক্ষা : আবেদনে শীর্ষে ঢাকা, ত্রুটিপূর্ণ মূল্যায়ন ধরা পড়লেই শাস্তি দেশে সারের মজুত বেড়ে ১৬ লাখ ৭ হাজার মেট্রিক টনে উন্নীত বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ৩০ টাকা কেজি চাল কিনলেন পোশাক শ্রমিকরা ইনানীতে ১৮ দিন ধরে জ্বলছে গ্যাসের আগুন, নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে বাপেক্স

চুল সাদা হলে যা বোঝা যায়

বাদল সৈয়দ / ৭ Time View
Update : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

আজ দুপুরে আমার স্ত্রী হাসতে হাসতে বলল, ‘তোমার শেষ রক্ষা হলো না।’
আমি বললাম, ‘মানে?’
সে উত্তর দিল, ‘চুল সাদা হওয়া শুরু করেছে। কালার করতে হবে মনে হয়।’
আমি হেসে উত্তর দিলাম, ‘চুল আমি কখনোই কালার করব না। তবে সেগুলো পাকার কারণে মনে হয় ইদানীং কিছু চিন্তা আসছে।’
সে বলল, ‘কী চিন্তা?’
চিন্তাগুলো নিয়েই আজকের লেখা— বয়সকালে চুল পাকলে এ ধরনের চিন্তা বোধহয় সবার মাথায় আসে।
১. যারা আপনার কাছে এসেছিল, সবাই ভালোবেসে আসেনি। প্রয়োজনে এসেছিল, তারপর আপনাকে ছেড়ে চলে গেছে।
২. সবাইকে খুশি করা সম্ভব নয়। সেটি করতে গিয়ে অযথা জান কয়লা করেছেন।
৩. মা-বাবাকে খুব মিস করবেন। বাবার কষ্টের কথা ভেবে মন খারাপ হবে। মায়ের জন্য তেমন কিছু করা হয়নি ভেবে আফসোস করবেন।
৪. যাদের বন্ধু ভেবেছিলেন, তারা সবাই বন্ধু ছিল না। যাদের শত্রু ভেবেছিলেন, তারা সবাই শত্রু ছিল না।
৫. বাবা-মা সন্তানের জন্য যা করেন, সন্তান মা-বাবার জন্য তা চাইলেও করতে পারে না। তাকে নিজ জগতের অনেক দায়িত্ব পালন করতে হয়।
৬. স্নেহ নিচের দিকে গড়ায়। এখন ছেলেমেয়ের চাইতেও নাতি-নাতনির জন্য বেশি প্রাণ জ্বলে।
৭. শরীরকে শত্রু বানানো ঠিক নয়। সময় বুঝে সে কড়া প্রতিশোধ নেয়।
৮. রোজগার শুরু করার আগে নিজের যেসব শখ পূরণ করার কথা ভাবতেন, তার অনেকগুলোই পূরণ করা হয়নি। টাকাটা অন্য ইমার্জেন্সি মেটাতে খরচ হয়ে গেছে।
৯. কিছু সম্পর্ক ভাঙার দায় আপনারও ছিল। অপরপক্ষকে একতরফাভাবে দোষ দেওয়া ঠিক হয়নি।
১০. শৈশবের কথা খুব মনে পড়বে। ছোটবেলার বন্ধুদের স্মৃতি মন বিষণ্ন করবে।
১১. সব তর্কে জেতার চেষ্টা না করে মাঝেমধ্যে চুপ থাকা ভালো।
১২. সবাই চলে গেছে! আছেন শুধু দুজনে মুখোমুখি বসিবার।

#আসুন মায়া ছড়াই


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category