• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
Headline
ব্যালটের পর গণতন্ত্র: প্রাতিষ্ঠানিক সংস্কারের অসম্পূর্ণ পথ পলাতক আওয়ামী লীগের নেতারা দেশকে অস্থিতিশীল করতে বিদেশ থেকে অর্থ পাঠাচ্ছেন: রিজভী জুলাই আন্দোলনে কিশোর মোতালিব হত্যা : সাঈদ খোকন ফের ৫ দিনের রিমান্ডে বাংলাদেশি পণ্যের আমদানি ও বিনিয়োগ বাড়াতে ভিয়েতনামের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ইউপি নির্বাচন: জেলা ভিত্তিক ভোটকেন্দ্র ও ভোটার সংখ্যার তথ্য চেয়েছে ইসি ক্যারিয়ার টিপস (পর্ব-৪) হাঁটুর ব্যথায় কী করবেন? চূড়ান্ত হয়নি মজুরি, মালিকপক্ষের প্রস্তাব ১৫,৭০০, শ্রমিকনেতাদের দাবি ২২,০০০ তিন বাহিনীর প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারিতে হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজেকে আকর্ষণীয় করতে অস্ত্রোপচারে প্রাণ গেল গায়িকার

Reporter Name / ২৭০ Time View
Update : রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪

নিজেকে আরও আকর্ষণীয় করতে অস্ত্রোপচার করার পর মারা গেলেন ব্রাজিলিয়ান গায়িকা দানি লি (৪২)। তার পুরো নাম ড্যানিয়েল ফনসেকা মাচাদো। গত ২৪ জানুয়ারি তার মৃত্যু হয়।

মেট্রোর প্রতিবেদনে বলা হয়েছে, লাইপোসাকশন সার্জারির সময় জটিলতায় প্রাণ যায় ৪২ বছর বয়সি এই ব্রাজিলিয়ান পপ তারকার।

জানা গেছে, গত (১৯ জানুয়ারি) শুক্রবার দানি লির এই অস্ত্রোপচার হয়েছিল। তিনি তার পেট ও পিঠের লাইপোসাকশনের পাশাপাশি স্তন ছোট করতে গিয়েছিলেন, যাতে তাকে আরও আকর্ষণীয় লাগে। দুর্ভাগ্যবশত অস্ত্রোপচার প্রক্রিয়া চলাকালীন তিনি জটিলতার সম্মুখীন হন। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এ ঘটনায় দানি লির স্বামী মার্সেলো মিরা বলেন, গোটা ঘটনা আমাদের নাড়িয়ে দিয়েছে। শনিবার দানিকে সমাধিস্থ করা হয়।’

গায়িকার ৭ বছরের এক মেয়েও রয়েছে। জানা যাচ্ছে, পপ গায়িকাকে অনুরাগীরা যাতে শেষ শ্রদ্ধা জানাতে পারেন, সে জন্য তাকে সমাধিস্থ করার আগে বিশেষ একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

প্রসঙ্গত, ৪২ বছর বয়সি দানি লির অন্যতম হিট গান হলো ‘Eu sou da Amazonia’ (আমি আমাজন থেকে এসেছি)। এর পরেই তিনি ব্রাজিলে ব্যাপকভাবে পরিচিতি লাভ করেন। দানির জন্ম আমাজন জঙ্গলের আফুয়ায়। মাত্র ৫ বছর বয়স থেকেই গান গাওয়া শুরু করেন তিনি। নিজের শহরে প্রতিভা প্রদর্শনীতে অংশ নেওয়ার পর তার বয়স যখন মাত্র ১৭ তিনি, তখন ম্যাকাপাতে চলে যান। দানি লি শেষ গানটি মাত্র দুই মাস আগে প্রকাশিত হয়েছিল।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category