• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
Headline
সাগরে টার্মিনাল বিকল: গ্যাস সংকটে ঢাকা ও শিল্পাঞ্চল ট্রাম্পকে ‘মুখ সামলে’ কথা বলার পরামর্শ পাকিস্তানের: শান্তি আলোচনায় নতুন মোড় দেনার দায়ে জর্জরিত পাকিস্তানে সৌদির ৩ বিলিয়ন ডলারের ‘সঞ্জীবনী’ মেয়াদ শেষের আগেই রণপ্রস্তুতি: ইরাকি মিলিশিয়াদের হুংকার ইরানের পরমাণু মজুত উদ্ধারে ট্রাম্পের নতুন চ্যালেঞ্জ হুমকির মুখে মাথা নোয়াবে না তেহরান: ট্রাম্পকে ‘নতুন কার্ডের’ হুঁশিয়ারি ইরানকে ট্রাম্পের চরম হুঁশিয়ারি: চুক্তি না হলে বুধবারই ফের হামলা শুরু হলো মাধ্যমিকের লড়াই কূটনীতিকের বদলে রাজনীতিক: ঢাকার নতুন ভারতীয় দূত দীনেশ ত্রিবেদী ভিআইপি প্রটোকলে লাগাম: মন্ত্রীদের সফরে নতুন নিয়ম

সরকার তেল চিনি চাল খেজুরে ভ্যাট-শুল্ক কমাল

Reporter Name / ১৯০ Time View
Update : রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪

আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্বাভাবিক রাখতে চাল, চিনি, তেল ও খেজুরে ভ্যাট ও শুল্ক কমিয়েছে সরকার। এরমধ্যে খেজুরে আমদানি শুল্ক ১০ শতাংশ, চালে রেগুলেটরি ডিউটি ২০ শতাংশ, তেলে মূসক ৫ শতাংশ ও চিনিতে শুল্ক প্রত্যাহার করেছে রাজস্ব বোর্ড (এনবিআর)।

বৃহস্পতিবার পৃথক চার প্রজ্ঞাপনে এনবিআর এ তথ্য জানিয়েছে। এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলেও জানান তিনি।

বিজ্ঞপ্তিতে সই করেছেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।

গত ২৯ জানুয়ারি প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে রমজান উপলক্ষ্যে ভোজ্যতেল, চিনি, খেজুর ও চালের ওপর শুল্ক কমানোর নির্দেশ দেন সরকার প্রধান। শেখ হাসিনা বলেন, রমজানে যাতে এসব পণ্যের সরবরাহ কম না হয়।

সেই আলোকে মন্ত্রনালয়গুলো নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে নানামুখী উদ্যোগ নিয়েছে। মজুতদারির বিরুদ্ধে চলছে অভিযান।

উল্লেখ্য, রমজানে চিনি, তেল, খেজুর, চাল বেশি লাগে। ইতোমধ্যে বিভিন্ন চালের আড়তে অভিযান চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category