• শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
Headline
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায় নেমে আসছে: আইনমন্ত্রী গবেষণার নামে ১৫ উটপাখি জবাই: ১৩৪ কোটি টাকার প্রকল্পের অর্জন ‘শূন্য’ হরমুজ সংকটে দক্ষিণ এশিয়ার সমুদ্র বাণিজ্যে আকাশচুম্বী ব্যয় বিড়ি-সিগারেট বিক্রির আয় নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ নতুন রাষ্ট্রপতি নিয়ে সিদ্ধান্ত নেবে বিএনপির উচ্চপর্যায়: রিজভী বিরামপুর সীমান্তে ৯ নারীকে পুশইন চেষ্টা বিজিবির বাধায় ব্যর্থ চট্টগ্রামে পাহাড়ে অভিযানে ৪ আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ২ সাহাবুদ্দিনের পদত্যাগ সমঝোতায় স্বস্তিতে বিএনপি পদত্যাগ করছেন না ভারতের শিক্ষামন্ত্রী, আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি ককরোচদের ‘কাজটি অনৈতিক নয়, অসামাজিক’ মন্তব্যে বিতর্কের পর ‘খণ্ডিত বক্তব্য’ প্রচারের দাবি জামায়াত এমপির

জার্মানিতে অভিবাসীদের দেশটির ভাষা শেখা কতটা জরুরি?

Reporter Name / ২১০ Time View
Update : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪

জার্মানিতে অভিবাসীদের জন্য জার্মান ভাষা শেখা সবক্ষেত্রে বাধ্যতামূলক না হলেও বেশ কিছু ক্ষেত্রে এটি প্রয়োজনীয়৷ শ্রীলংকার বাস চালক দুলাজ মাধুশান ডয়চে ভেলেকে জানান, তার কাছে বাস চালানোর নিজ দেশের, অর্থাৎ শ্রীলংকার লাইসেন্স রয়েছে৷ তা সত্ত্বেও ভাষাগত অদক্ষতার কারণে তিনি বার্লিনে যোগ্যতা অনুযায়ী চাকরি করতে পারছেন না৷

তার আগে অ্যামাজন ওয়্যারহাউসে কাজ করার সময় মাধুশান দেখেছেন, সেখানে বেশিরভাগ কর্মীই ভারত, আফ্রিকা এবং অন্যান্য দেশ থেকে আসা এবং তারা ইংরেজিতে কথা বলেন৷ এ ধরনের কাজের ক্ষেত্রে জার্মান শেখার প্রয়োজন সেভাবে না থাকলেও গণপরিবহন চালানোর ক্ষেত্রে, জার্মান ভাষা শেখা ছাড়া উপায় নেই৷

এই প্রসঙ্গে ভাষাবিদ ব্রিটা স্নাইডার বলেন, ‘জার্মানির অনেক কর্মস্থলে জার্মান ভাষা না জানলেও চাকুরি করা সম্ভব, যদি সেটা বহুভাষিক কর্মস্থল হয়৷ তবে সরকারিভাবে ভাষা শিক্ষার যে কোর্সগুলো করানো হয়, সেগুলো এতটা দীর্ঘমেয়াদী যে বেশিরভাগ অভিবাসীর জন্য তা শেষ করা কঠিন হয়ে পড়ে৷ আবার অনেক সময় কাজের পাশাপাশি ভাষা শেখাও কষ্টসাধ্য৷’

আন্তর্জাতিক অভিবাসী নেটওয়ার্ক ‘ইন্টার নেশন’-এর এক জরিপে দেখা গেছে, বিদেশি কর্মীদের জন্য সবচেয়ে আকর্ষণীয় গন্তব্যগুলোর মধ্যে জার্মানি ৫৩টি দেশের মধ্যে ৫০তম স্থানে রয়েছে৷

অন্যদিকে, ওইসিডির ২০২৩ সালের ‘ট্যালেন্ট অ্যাট্রাক্টিভনেস’ তালিকায় ৩৮টি দেশের মধ্যে জার্মানি ১৫তম স্থানে থাকলেও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, এবং কানাডার মতো দেশগুলোর পেছনে রয়েছে৷

এছাড়া রাজনৈতিক আলোচনায় অভিবাসীদের জন্য জার্মানিতে সমাজে অন্তর্ভুক্তির ওপর গুরুত্ব দেওয়া হয়৷ তবে দেশটি ধীরে ধীরে বহুভাষিক হয়ে উঠছে৷ জার্মানিতে দক্ষ শ্রমিকের ঘাটতি থাকায় বহুভাষাভাষীদের সাথে যোগাযোগ করতে পারাও জরুরি বলে মনে করছেন কেউ কেউ৷

স্নাইডার বলেন, ‘সামাজিক বাস্তবতা বহুভাষিক, যেখানে সবসময় জার্মান ভাষার গুরুত্বপূর্ণ ভূমিকা নেই৷’

তবে মাইনৎস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বার্ন্ড মেয়ার বলেন, অন্তত হাসপাতালে জার্মান ভাষা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ, কেয়ারগিভারদের একে অপরের সাথে, রোগীদের সাথে এবং চিকিৎসকদের সাথে যোগাযোগ করতে হয়৷

এছাড়া জার্মানির কর্মসংস্থান সংস্থাগুলো বর্তমানে তুর্কি এবং রুশ ভাষাভাষীদের নিয়োগ দিতে শুরু করেছে, যা বহুভাষিক সমাজ গড়ার দিকে একটি অগ্রগতি হিসেবে ধরা যায়৷


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category