• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
Headline
প্রশাসনে বড় রদবদল: ১১ অধিদপ্তর-সংস্থায় নতুন ডিজি, ৩ কর্তৃপক্ষে চেয়ারম্যান প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের ১০ম বৈঠক অনুষ্ঠিত: ৭ হাজার কোটি টাকার ১৭ প্রকল্প উপস্থাপন স্বস্তির বৃষ্টি শুরু বিভিন্ন স্থানে: বিকেলে ঢাকায়ও বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ এপ্রিলের শেষ নাগাদ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১৯৫০ মেগাওয়াট বিদ্যুৎ: স্বস্তির আশা প্রচণ্ড গরমে স্কুলগামী শিশুদের টিফিনে কী দেবেন? জেনে নিন পুষ্টিবিদের পরামর্শ হৃদরোগে আক্রান্ত হয়ে সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলনের ইন্তেকাল এসএসসি পরীক্ষা নিয়ে সন্তুষ্ট সরকার: ডিসেম্বরের মধ্যেই সব পাবলিক পরীক্ষা শেষের পরিকল্পনা সাগর-রুনি হত্যা মামলা: তদন্ত প্রতিবেদন দাখিলে আরও ৬ মাস সময় দিল হাইকোর্ট মহান মুক্তিযুদ্ধের চিত্রধারক ও প্রখ্যাত আলোকচিত্রী রঘু রাই আর নেই সেমিফাইনালে শক্তিশালী ভারতের মুখোমুখি বাংলাদেশ, নিশ্চিত হলো ব্রোঞ্জ পদক

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে প্রবাসীর মৃত্যু

Reporter Name / ১৪৪ Time View
Update : রবিবার, ১৬ মার্চ, ২০২৫

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে প্রাণ হারিয়েছেন ফেনীর দাগনভূঞার ব্যবসায়ী কামরুল ইসলাম (৩৩)। বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

কামরুল উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের করমুল্যাহপুর গ্রামের অজি উল্যাহ হাফেজ বাড়ির মৃত আব্দুল মান্নান মিয়ার ছেলে।

কামরুলের বড় ভাই কামরুজ্জামান জানান, ১২ বছর আগে দক্ষিণ আফ্রিকা গিয়েছিলেন কামরুল। সেখানে কিছুদিন চাকুরি করার পর নিজে দোকান দেন। সম্প্রতি দেশে ফেরার কথা ছিল কামরুলের। তার বিয়ের জন্য পাত্রীও খোঁজা হচ্ছিল। বাড়িতে করেছিলেন নতুন ভবনও। দেশে ফিরে নতুন ভবনেই ওঠার পরিকল্পনা ছিল এ প্রবাসীর।

দক্ষিণ আফ্রিকার ফ্রি স্টেট প্রভিন্সের ভেপেনার শহরে ব্যবসা করতেন কামরুল। বৃহস্পতিবার রাত ৯টার দিকে দোকান বন্ধ করার সময় তার দোকানে ডাকাতি করতে আসে দুজন কৃষ্ণাঙ্গ। এ সময় দোকানের নগদ অর্থ ও মূল্যবান জিনিসপত্র নিয়ে যায় তারা। একপর্যায়ে কামরুল লক্ষ্য করে গুলি করে তারা। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

কামরুজ্জামান বলেন, ‘দক্ষিণ আফ্রিকায় অবস্থিত আমাদের স্বজনদের সঙ্গে কথা হয়েছে। তার মরদেহ দেশে আনার জন্য প্রস্ততি নিচ্ছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা স. ম. আজহারুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমি জেনেছি। পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category