• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
Headline
১০ বছর পর রিজার্ভ চুরির খসড়া চার্জশিট: ড. আতিউরসহ অভিযুক্ত ৬৪ পাচারের আট লাখ কোটি টাকা ফেরানোর জটিল সমীকরণ চীনে ১২ হাজার ডিগ্রি বাতিল, অগ্রাধিকার পাচ্ছে এআই শিক্ষা বার্ধক্য বুড়ো বয়সে নয়- শুরু হয় আজ: সাতটি সতর্কবার্তা রেলযাত্রায় আসছে বৈদ্যুতিক ট্রেন, মেগা সেতুসহ মহাসড়কে এক্সপ্রেসওয়ে গ্রিডের ঘোষণা প্রধানমন্ত্রীর শুভেন্দুর ‘ডিপোর্ট’ নীতি মানবাধিকারের লঙ্ঘন: এইচআরডব্লিউ চালের বাজারে কোনো ঊর্ধ্বগতি নেই: বাণিজ্যমন্ত্রী দেশের ৭৫টি কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের অর্থ পাচার হতে দেওয়া হবে না, সতর্ক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থনীতি ও কর্মসংস্থান বাড়াতে দেশব্যাপী ক্রিয়েটিভ হাবের পরিকল্পনা সরকারের

দেশের সব ব্যাংকে লেনদেন বন্ধ আজ

Reporter Name / ১৬৭ Time View
Update : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

ব্যাংক হলিডে উপলক্ষে আজ দেশের সকল ব্যাংকে গ্রাহক লেনদেন বন্ধ থাকবে। এছসড়াও বন্ধ থাকবে শেয়ারবাজারের লেনদেন। তবে বাংলাদেশ ব্যাংকসহ বাছাই করা কিছু বাণিজ্যিক ব্যাংকের প্রধান কার্যালয় ও গুরুত্বপূর্ণ শাখাগুলো খোলা থাকবে, শুধুমাত্র অভ্যন্তরীণ হিসাবরক্ষণ ও প্রশাসনিক কাজের জন্য।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, প্রতিবছর ১ জুলাই ব্যাংকখাতে ‘অর্ধবার্ষিক সমাপনী’ হিসেবে গণ্য হয়। এই সময় ব্যাংকগুলো গত ছয় মাসের আর্থিক হিসাব-নিকাশ সম্পন্ন করে এবং অর্ধবার্ষিক প্রতিবেদন প্রস্তুত করে। এই জটিল ও সময়সাপেক্ষ কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন করতেই ১ জুলাইকে ব্যাংক হলিডে ঘোষণা করা হয়।

ফলে এদিন কোনো ব্যাংক শাখা থেকে টাকা জমা বা উত্তোলন, চেক নিষ্পত্তি, ডিমান্ড ড্রাফট, পে অর্ডার, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আন্তঃব্যাংক লেনদেন কিংবা এটিএম থেকে নগদ উত্তোলনসহ সব ধরনের গ্রাহকসেবা বন্ধ থাকে।

ব্যাংকের পাশাপাশি পুঁজিবাজারও বন্ধ থাকবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)-এর লেনদেনও আজ বন্ধ থাকবে, কারণ দেশের শেয়ারবাজারের অধিকাংশ লেনদেনই ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে হয়ে থাকে। ব্যাংক বন্ধ থাকায় স্বাভাবিকভাবেই শেয়ারবাজারেও লেনদেন সম্ভব হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category