• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
Headline
দুই মাসেই তলানিতে বিএনপির জনপ্রিয়তা, সরকারের দলীয়করণ নিয়ে তোপ নাহিদের জুলাই সনদ বাস্তবায়নে বদ্ধপরিকর সরকার, বিয়ামের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বার্তা গণভোটের ৭০ শতাংশ রায় উপেক্ষিত, নতুন ফ্যাসিবাদ নিয়ে বিএনপিকে জামায়াতের তোপ ১ মে পল্টনে শ্রমিক দলের সমাবেশ, নির্বাচন নিয়ে জামায়াতকে ফখরুলের তোপ বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত, যুক্তরাষ্ট্রে প্রবেশের নতুন কড়াকড়ি রাজধানীর ৮০ পাম্পে ১২ লাখ বাইকের জটলা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র কবে বাণিজ্যিক উৎপাদনে যাবে? “ফিলিস্তিন, লেবানন ও ইরানে ইসরাইলের যুদ্ধাপরাধ, যুদ্ধবিরতির উদ্দেশ্য নিয়ে ধোঁয়াশা ছায়া মন্ত্রিসভা গঠনের জোর প্রস্তুতি জামায়াতের ‘লাফিং গ্যাস’: যে কারণে যুক্তরাষ্ট্রে এটি মারাত্মক আসক্তির কারণ হয়ে উঠেছে

মার্কিন বাণিজ্য প্রতিনিধির সাথে বাণিজ্য উপদেষ্টার বৈঠক

Reporter Name / ১৩১ Time View
Update : সোমবার, ১৪ জুলাই, ২০২৫

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান শুল্ক আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ারের সঙ্গে বৈঠক করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। এই বৈঠকে দু’দেশের বাণিজ্য, অর্থনীতি এবং বিশেষ করে চলমান শুল্ক আলোচনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

বৈঠকটি বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসি সময় সকাল ১১টায় জেমিসন গ্রিয়ারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উভয় পক্ষই পারস্পরিক স্বার্থে একসঙ্গে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

তিন দিনব্যাপী দ্বিতীয় দফা শুল্ক আলোচনার দ্বিতীয় দিন বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে শেষ হয়েছে। এই আলোচনায় দু’দেশের বাণিজ্য সম্পর্কের প্রায় সব গুরুত্বপূর্ণ বিষয় বিস্তারিতভাবে উঠে আসে।

বাংলাদেশের পক্ষে প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (আইসিটি ও টেলিযোগাযোগ) ফয়েজ আহমেদ তায়েব। এছাড়া বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি এই বৈঠকে অংশ নেন।

যুক্তরাষ্ট্রের পক্ষে ইউএসটিআর, কৃষি, শ্রম বিষয়ক, পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ, ট্রেজারি, উদ্ভাবন ও বুদ্ধিবৃত্তিক সম্পত্তি, বিনিয়োগ সংস্থাসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে যোগ দেন।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৯টায় উভয় পক্ষ পুনরায় বৈঠকে বসে। আজ শুক্রবারও (১১ জুলাই) এই আলোচনা চলবে। এই আলোচনার মাধ্যমে বাংলাদেশের রপ্তানি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের ঘোষিত ৩৫ শতাংশ শুল্ক হ্রাসের একটি সম্ভাব্য সমাধান আশা করা হচ্ছে, যা আগামী ১ আগস্ট থেকে কার্যকর হওয়ার কথা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category