• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
Headline
সড়ক দুর্ঘটনার ঝুঁকিপূর্ণ স্থানগুলো সংস্কারে চরম উদাসীনতা বাণিজ্য বাধা কমলে কম দামে মিলবে মার্কিন পণ্য: রাষ্ট্রদূত জনতা ব্যাংকের এমডি নিয়োগ নিয়ে সংসদে প্রশ্ন হাসনাত আবদুল্লাহর পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী এসএসসি-এইচএসসির প্রশ্ন ছাপা হবে পরীক্ষার ১ ঘণ্টা আগে: শিক্ষামন্ত্রী বিচারকদের যাতায়াতের সুবিধার্থে মাইক্রোবাস বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন আইনমন্ত্রী আওয়ামী লীগের তাণ্ডব রাজনীতি নয়, সন্ত্রাসী কর্মকাণ্ড: সারোয়ার তুষার অপরাধ নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এখন বাস্তবতার বয়ান নিয়ে ব্যস্ত: নাসীরুদ্দীন পাটওয়ারী রপ্তানি লেনদেনে সাইবার জালিয়াতি ঠেকাতে বাংলাদেশ ব্যাংকের ৪ নির্দেশনা হজ নিবন্ধন শুরু, আবেদন করা যাবে যেভাবে

আকাশে শোনা কথাগুলো

বাদল সৈয়দ / ১৪ Time View
Update : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

ভদ্রলোক বর্ষীয়ান শিল্পপতি। সৎ ব্যবসায়ী হিসেবে সবাই তাঁকে শ্রদ্ধা করে। তাঁর সাথে দেখা প্লেনে। চট্টগ্রাম থেকে ঢাকা আসছি। দুজনের সিট পাশাপাশি। তিনি আমার পূর্বপরিচিত।
সালাম দিয়ে জিজ্ঞেস করলাম, ‘কাকা, কেমন আছেন?’
‘আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন?’
‘ভালো আছি। আলহামদুলিল্লাহ।’
কিছুক্ষণ এটা-সেটা নিয়ে আলাপ করার পর আমি বললাম, ‘কাকা, আপনার কাছ থেকে কিছু পরামর্শ নেওয়ার ইচ্ছা অনেক দিনের। কিন্তু সুযোগ হয়নি। অনুমতি দিলে এ ব্যাপারে কথা বলতে চাই।’
‘বাবা, আমি নাদান মানুষ। কী পরামর্শ দেব?’
‘আপনি জীবনে অনেক চড়াই-উতরাই পেরিয়ে আজকের পর্যায়ে এসেছেন। এ অভিজ্ঞতা খুব মূল্যবান। তাই কয়েকটি ব্যাপারে আপনার পরামর্শ চাইছি।’
তিনি হেসে বললেন, ‘আচ্ছা বলুন।’
‘দুটো কাজের কথা বলুন, যা আমার করা উচিত?’
‘হাসপাতাল আর কবরস্থান ভিজিট করুন। প্রথমটি আপনাকে শেখাবে আপনি কত ভালো আছেন। দ্বিতীয়টি শেখাবে জীবন কত ক্ষণস্থায়ী।’
‘মানুষের কোন ব্যাপারটি সবার আগে দেখব?’
‘খোদা মানুষকে অনেক গুণে গুণান্বিত করেছেন। সেজন্যই মানুষ আশরাফুল মাখলুকাত। তার গুণ আবিষ্কার করুন। দোষ নয়।’
‘জীবনে সবচেয়ে সুন্দর মুহূর্ত কোনটি?’
‘আমার বয়স ছিয়াশি বছর। এখনও আপনার কাকী ভালো শাড়ি পরে, মুখে পাউডার লাগিয়ে আমি বাড়ি ফেরার অপেক্ষায় থাকেন। এটিই জীবনের সেরা মুহূর্ত।’
‘কোন কথাটি সব সময় মাথায় রাখব?’
‘প্রতিটি আচরণ ইবাদত।’
‘মেয়েকে কী উপদেশ দেব?’
‘মানুষ মহৎ হয়ে জন্মায় না। তাকে মহৎ হতে হয়।’
‘স্বাস্থ্য ভালো রাখার জন্য কী করা উচিত? এ বয়সেও আপনি চমৎকার স্বাস্থ্য ধরে রেখেছেন।’
‘শরীরকে ভালোবাসুন, যত্ন নিন। সেও আপনাকে ভালোবাসবে। যত্ন নেবে। আর সব সময় পেট কিছুটা খালি রেখে উঠে যাবেন। ইট ইজ ভেরি গুড ফর হেলথ।’
‘সুখী হওয়ার রহস্য কী?’
‘হ্যাপিনেস ডাজ নট নিড মানি, ইট নিডস কনটেন্টমেন্ট। সুখী হতে টাকা লাগে না। তৃপ্তি লাগে। আমি সরকারকে প্রতি বছর হাজার কোটি টাকা ট্যাক্স দেই। কিন্তু আমার পাঞ্জাবির দাম এগারশ টাকা।’
প্লেন নিচে নামছে। রানওয়ে দেখা যাচ্ছে। তিনি চোখ বুজে বিড়বিড় করে আবৃত্তি করছেন,
‘বালাগাল উলা বি কামালিহি
কাসাফাদ্দুজা বি জামালিহি…’
‘সাধনায় যিনি সুউচ্চ মর্যাদায় পূর্ণতায় পৌঁছেছেন
যার সৌন্দর্যের ছটায় বিতাড়িত হয়েছে সমস্ত আঁধার…’
আমার সমস্ত অন্ধকার ভেদ করে আলোর ছটায় ডুবে যেতে ইচ্ছে করছে।

#আসুন মায়া ছড়াই


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category