• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
Headline
আদালতের কাঠগড়া থেকে হাতকড়া খুলে পালানো আসামি গ্রেফতারের পর কারাগারে সোনিয়া গান্ধীর স্মৃতিকথায় অন্দরমহলের অচেনা ইন্দিরা নিরাপত্তার নামে বাকস্বাধীনতা দমন নয়: ডেপুটি স্পিকার জলবায়ু নীতিসহায়তায় বাংলাদেশকে ১০ কোটি ইউরো ঋণ দেবে এএফডি বিশাল সমুদ্রসীমা জয়ের এক দশক পরও অন্ধকারে মৎস্য প্রশাসন: ৭০ শতাংশ জলসীমার তথ্যই নেই সরকারের হাতে খোলাবাজারের চড়া দাম এড়াতে নতুন কৌশল: স্পট মার্কেট ছেড়ে চুক্তিভিত্তিক এলএনজি আমদানিতে ফিরছে পেট্রোবাংলা হামলা দিয়ে আমাদের দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম সরকার কি কোনো নিরাপত্তা দেবে, না পারলে জানিয়ে দিক: সংসদে নাহিদ ইসলাম নিউজ পোর্টালগুলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর কাঠগড়ায় বাংলাদেশ ব্যাংক: সক্ষমতা বাড়ানোর প্রকল্পেই দুর্নীতি

গুমের পর ফিরে না আসা ২৮০ জনের মামলার তদন্ত শেষ পর্যায়ে

Reporter Name / ৭ Time View
Update : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

আওয়ামী লীগ সরকারের আমলে গুমের শিকার হওয়ার পর আর ফিরে না আসা ২৮০ জনের ঘটনায় দায়ের করা মামলার তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। যাচাই-বাছাই শেষে এ ঘটনায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

বুধবার (১১ নভেম্বর) গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরা বিচারের অগ্রগতি জানতে চিফ প্রসিকিউটরের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় চিফ প্রসিকিউটর তাদের তদন্তের অগ্রগতির বিষয়ে অবহিত করেন এবং যাচাই-বাছাই শেষে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের কথা জানান।

সাক্ষাৎকালে মানবাধিকার সংগঠন মায়ের ডাকের প্রধান সমন্বয়ক ও সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি বলেন, গুমের মতো গুরুতর মানবতাবিরোধী অপরাধের বিচার কার্যক্রম পরিচালনার জন্য বর্তমানে থাকা দুটি ট্রাইব্যুনাল যথেষ্ট নয়। এ বিচার কার্যক্রম দ্রুত এগিয়ে নিতে আরও ট্রাইব্যুনাল প্রয়োজন।

তিনি গুমের শিকার ব্যক্তিদের প্রকৃত ঘটনা উদঘাটন, এসব ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে জবাবদিহির আওতায় আনা এবং দীর্ঘদিন ধরে বিচারপ্রত্যাশী পরিবারগুলোর ন্যায়বিচার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

গুমের শিকার হয়ে দীর্ঘদিন ধরে নিখোঁজ থাকা ব্যক্তিদের স্বজনরা বিচারের অগ্রগতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে দ্রুত তদন্ত শেষ এবং দায়ীদের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচারপ্রক্রিয়া শুরুর প্রত্যাশাও ব্যুক্ত করেন সানজিদা ইসলাম তুলি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category