• সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
Headline
রং-বেরঙের বিয়ে এবং পেছনের গল্প রাজবাড়ীতে নারী উদ্যোক্তাকে প্রকাশ্যে মারধর-হেনস্তা, প্রতিষ্ঠান বন্ধ পুশ ইন ও সীমান্ত হত্যা বন্ধে আরও কার্যকর ব্যবস্থার আহ্বান রাষ্ট্রপতির ২০২৩ সালে ধর্মীয়-সামাজিক সংঘাত শীর্ষে ছিল বাংলাদেশ: পিউ রিসার্চ বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধের ডোপ টেস্টে মাদকের উপস্থিতি মেলেনি রাজনৈতিক আনুগত্যের কাছে জিম্মি উপাচার্য নিয়োগ: নীতিমালার অভাবে অন্ধকারে দেশের উচ্চশিক্ষা শুল্ক হ্রাসের তিন মাস: সিন্ডিকেটের অজুহাত আর অব্যবস্থাপনায় আটকে আছে ভোক্তার স্বস্তি বিশ্বকাপের পর মেসির হ্যাটট্রিক ইউরোপে পরমাণু হামলার কথা ভাবছে যুক্তরাষ্ট্র

জাতীয় ফুটবল দলের নতুন ম্যানেজার বাবু, কো-অর্ডিনেটর আমের

Reporter Name / ৬ Time View
Update : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

অবশেষে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ‘ম্যানেজার’ পদ নিয়ে চলা সাম্প্রতিক বিতর্কের অবসান ঘটানো বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। দীর্ঘদিনের ম্যানেজার আমের খানের জায়গায় নতুন টিম ম্যানেজার হিসেবে দায়িত্ব পেয়েছেন বাফুফের কার্যনির্বাহী কমিটির সদস্য মো. আমিরুল ইসলাম (বাবু)। দীর্ঘ বিরতির পর আবারও পুরুষ দলের ম্যানেজার হলেন তিনি। তবে আমের খানকে একেবারে বাদ দেওয়া হয়নি’; দলের ‘কো-অর্ডিনেটর’ হিসেবে রাখা হয়েছে।

আজ রোববার (৩০ আগস্ট ২০২৬) বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেওয়া হয়।

আগামী সেপ্টেম্বর-অক্টোবর ২০২৬-এর ফিফা উইন্ডোতে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিতব্য ‘ফিফা আসিয়ান কাপ ২০২৬’-এর খেলা উপলক্ষে জাতীয় দলের জন্য এই রদবদল এনেছে বাফুফে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসন্ন এই আসরে বাংলাদেশ দলের টিম লিডার হিসেবে দায়িত্ব পালন করবেন বাফুফে কার্যনির্বাহী কমিটির সদস্য মো. ইকবাল হোসেন। দলের টিম ম্যানেজারের মূল প্রশাসনিক দায়িত্ব সামলাবেন আরেক কার্যনির্বাহী সদস্য মো. আমিরুল ইসলাম।

আর বাফুফে ন্যাশনাল টিমস কমিটির সদস্য মো. আমের খান পালন করবেন টিম কো-অর্ডিনেটরের দায়িত্ব।
গত প্রায় দেড় বছর ধরে জাতীয় দলের ম্যানেজারের দায়িত্ব পালন করে আসছিলেন আমের খান। কিন্তু তিনি বাফুফের নির্বাচিত নির্বাহী কমিটির সদস্য না হওয়ায় ফেডারেশনের ভেতরেই এই নিয়ে চাপা অসন্তোষ ছিল। নির্বাচিত একাধিক সদস্যের দাবি ছিল, সম্মানজনক এই পদটি তাদের মধ্য থেকেই কাউকে দেওয়া উচিত।

সম্প্রতি আমিরুল ইসলাম বাবু প্রকাশ্যে ম্যানেজার হওয়ার আগ্রহ প্রকাশ করার পর এই দাবি আরও জোরালো হয়। বাফুফের এই সিদ্ধান্তের মাধ্যমে স্পষ্ট হলো যে, শেষ পর্যন্ত নির্বাচিত সদস্যদের দাবির প্রতিই সম্মান জানানো হয়েছে।

আমিরুল ইসলাম শুরুতে বাংলাদেশ পুরুষ ফুটবল দলের ম্যানেজার ছিলেন। এর পর দীর্ঘ সময় নারী ফুটবল দলের ম্যানেজার ছিলেন। সেখানে পাওয়া সাফল্যে আবারও পুরুষ ফুটবল দলের ম্যানেজার হিসেবে ফিরলেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category