• সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
Headline
রং-বেরঙের বিয়ে এবং পেছনের গল্প রাজবাড়ীতে নারী উদ্যোক্তাকে প্রকাশ্যে মারধর-হেনস্তা, প্রতিষ্ঠান বন্ধ পুশ ইন ও সীমান্ত হত্যা বন্ধে আরও কার্যকর ব্যবস্থার আহ্বান রাষ্ট্রপতির ২০২৩ সালে ধর্মীয়-সামাজিক সংঘাত শীর্ষে ছিল বাংলাদেশ: পিউ রিসার্চ বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধের ডোপ টেস্টে মাদকের উপস্থিতি মেলেনি রাজনৈতিক আনুগত্যের কাছে জিম্মি উপাচার্য নিয়োগ: নীতিমালার অভাবে অন্ধকারে দেশের উচ্চশিক্ষা শুল্ক হ্রাসের তিন মাস: সিন্ডিকেটের অজুহাত আর অব্যবস্থাপনায় আটকে আছে ভোক্তার স্বস্তি বিশ্বকাপের পর মেসির হ্যাটট্রিক ইউরোপে পরমাণু হামলার কথা ভাবছে যুক্তরাষ্ট্র

বিশ্বকাপের পর মেসির হ্যাটট্রিক

Reporter Name / ৪ Time View
Update : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

লিওনেল মেসির হ্যাটট্রিকসহ চার গোলে মন্ট্রিয়েলকে ৭-১ গোলের বিশাল ব্যবধানে বিধ্বস্ত করেছে ইন্টার মায়ামি। ফ্লোরিডায় ঘরের মাঠে ম্যাচের ২০ মিনিটে ব্রাজিলিয়ান তারকা কাসেমিরোর প্রথম হেডার গোলে এগিয়ে যায় মায়ামি। তবে ৩৭ মিনিটে ফ্যাবিয়ান হারবার্সের গোলে সমতায় ফেরে মন্ট্রিয়েল। এর পরেই শুরু হয় ‘মেসি শো’। হ্যাটট্রিকসহ ৪ গোল করেন আর্জেন্টাইন অধিনায়ক। উত্তর আমেরিকা আসরেও প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করেন মেসি। যা ছিল তার বিশ্বকাপ ক্যারিয়ার প্রথম হ্যাটট্রিক। ৪০ মিনিটে নিখুঁত ও বাঁকানো ফ্রি-কিকে দলকে আবার এগিয়ে দেন মেসি। বিরতির পর ৫১ মিনিটে একাধিক ডিফেন্ডারকে ড্রিবলিংয়ে পরাস্ত করে নিজের দ্বিতীয় গোল করেন তিনি। ৮০ মিনিটে লুইস সুয়ারেজকে দিয়ে গোল করানোর পর ৮৩ মিনিটে রদ্রিগো দি পলের পাস থেকে চিপ শটে দুর্দান্ত হ্যাটট্রিক পূর্ণ করেন মায়ামি অধিনায়ক। ম্যাচের যোগ করা সময়ে (৯০+৬ মি.) আবার এক জাদুকরী ফ্রি-কিকে করেন নিজের চতুর্থ গোল। যা উত্তর আমেরিকা বিশ্বকাপের পর তার প্রথম হ্যাটট্রিক। মায়ামির হয়ে অন্য গোলটি করেন অ্যালেক্স শ।

ক্লাব ক্যারিয়ারে অষ্টমবারের মতো এক ম্যাচে চার বা তার বেশি গোল করলেন আটবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার; মায়ামির গোলাপি জার্সিতে যা তাঁর প্রথম। এর আগে সর্বশেষ ২০২০ সালে বার্সেলোনার হয়ে এইবারের বিপক্ষে এক ম্যাচে চার গোল করেছিলেন তিনি। এই রাজকীয় জয়ে দীর্ঘ জয়খরা কাটানোর পাশাপাশি মেজর লিগ সকারের (এমএলএস) ইস্টার্ন কনফারেন্সের দ্বিতীয় স্থান ধরে রেখেছে ইন্টার মায়ামি। শীর্ষ স্থানে থাকা ন্যাশভিলের চেয়ে তারা এখনো ১০ পয়েন্টে পিছিয়ে থাকলেও, চলতি মৌসুমে ১৯ ম্যাচে ১৮ গোল করে শীর্ষ গোলদাতার লড়াইয়ে নিজের অবস্থান আরও মজবুত করলেন লিওনেল মেসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category