• বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
Headline
ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াল মোবাইল ইন্টারনেট বাজার ১৬ আগস্ট সরকারের ছয় মাস: গতি ফেরাতে মন্ত্রিসভায় বড় রদবদলের হাওয়া আদর্শ ও ক্ষমতার টানাপোড়েনে রাজনৈতিক অনাস্থা: চব্বিশের রাজপথের মিত্রদের দূরত্ব বাতিল প্রকল্পে আটকে জ্বালানি খাত: অতীত অনিয়ম ও তড়িঘড়ি চুক্তিলোপের ফল মরক্কোর ফুটবলারের সঙ্গে প্রেমের গুঞ্জন বিশ্রামের সময়ে বাড়ে ব্যথা কারামুক্তির পর এখন চার্চের স্বেচ্ছাসেবক প্যারালিম্পিক জয়ী পিস্টোরিয়াস জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ঢাকায় আজ দুই কনসার্ট দেশব্যাপী নানা আয়োজনে পালিত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান দিবস অর্জিত গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : তথ্যমন্ত্রী

বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ার নেপথ্যে কী

Reporter Name / ১৩১ Time View
Update : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

দেশের বাজারে আজ থেকে নতুন দামে বিক্রয় হচ্ছে স্বর্ণ। এবার ভরিতে দুই হাজার ৫০৭ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই লাখ ৪ হাজার ২৮৩ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

সোমবার (১০ নভেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। আজ মঙ্গলবার থেকেই নতুন এ দাম বিক্রয় হবে স্বর্ণ।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে দুই লাখ ৪ হাজার ২৮৩ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৯৪ হাজার ৯৯৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৬৭ হাজার ১৪৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ৩৮ হাজার ৯৪২ টাকা নির্ধারণ করা হয়েছে।

এদিকে বিশ্ববাজারেও বেড়েছে স্বর্ণের দাম। সোমবার (১০ নভেম্বর) স্পট মার্কেটে স্বর্ণের দাম আউন্সপ্রতি ৪ হাজার ৭৯ ডলার ৪৯ সেন্টে পৌঁছেছে, যা আগের দিনের তুলনায় প্রায় ২ শতাংশ বেশি এবং গত ২৭ অক্টোবরের পর সর্বোচ্চ।

যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেটে ডিসেম্বরে সরবরাহের জন্য স্বর্ণের দাম বেড়ে দাঁড়িয়েছে আউন্সপ্রতি ৪ হাজার ৮৭ ডলার ৮০ সেন্টে। একই দিনে ডলারের বিনিময় হার কমেছে দশমিক ১ শতাংশ।

মার্কিন অর্থনীতির প্রবৃদ্ধি কমতে পারে এমন আশঙ্কায় বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়েছে। বিশ্লেষকরা বলছেন, অর্থনৈতিক মন্দার শঙ্কা বাড়ায় আগামী মাসে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) সুদের হার আরও কমাতে পারে—এমন প্রত্যাশাই দাম বাড়ার মূল কারণ।

রিলায়েন্স সিকিউরিটিজের সিনিয়র বিশ্লেষক জিগার ত্রিবেদী বলেন, ডলারের দরপতন এবং ভূরাজনৈতিক উত্তেজনা স্বর্ণের দাম বাড়িয়েছে। পাশাপাশি নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের প্রতি চাহিদা বেড়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category