• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
Headline
ব্যালটের পর গণতন্ত্র: প্রাতিষ্ঠানিক সংস্কারের অসম্পূর্ণ পথ পলাতক আওয়ামী লীগের নেতারা দেশকে অস্থিতিশীল করতে বিদেশ থেকে অর্থ পাঠাচ্ছেন: রিজভী জুলাই আন্দোলনে কিশোর মোতালিব হত্যা : সাঈদ খোকন ফের ৫ দিনের রিমান্ডে বাংলাদেশি পণ্যের আমদানি ও বিনিয়োগ বাড়াতে ভিয়েতনামের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ইউপি নির্বাচন: জেলা ভিত্তিক ভোটকেন্দ্র ও ভোটার সংখ্যার তথ্য চেয়েছে ইসি ক্যারিয়ার টিপস (পর্ব-৪) হাঁটুর ব্যথায় কী করবেন? চূড়ান্ত হয়নি মজুরি, মালিকপক্ষের প্রস্তাব ১৫,৭০০, শ্রমিকনেতাদের দাবি ২২,০০০ তিন বাহিনীর প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারিতে হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভাগাভাগি শুরু অমিতাভের সম্পত্তির!

Reporter Name / ২৫৪ Time View
Update : শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩

সম্পত্তির ভাগবাটোয়ারা শুরু হয়ে গেছে বচ্চন পরিবারে। কয়েক মাস ধরেই আলোচনায় রয়েছে বচ্চন পরিবার। নানা গুঞ্জন চলছে তাদের অন্দরমহল নিয়েও।

ঐশ্বরিয়া রাইয়ের সঙ্গে সম্পর্কে চিড় ধরেছে বচ্চন পরিবারের। বিগত কয়েক মাস ধরেই বাপের বাড়িতে বেশি থাকছেন ঐশ্বরিয়া। এর মাঝে অমিতাভ বচ্চন মেয়ে শ্বেতা বচ্চনের নামে দিয়েছেন নিজের প্রথম বাংলো ‘প্রতীক্ষা’। শোনা যায়, ওই বাংলোটি ঐশ্বরিয়ার বেশ পছন্দের ছিল।

বচ্চন পরিবারের প্রায় ২৮০০ কোটি টাকার সম্পত্তির ভাগ কিভাবে হবে, জানালেন অমিতাভ বচ্চন।

সম্প্রতি এক অনুষ্ঠানে এই তারকা জানান, তার সম্পত্তি দুই সন্তানের মধ্যে সমান ভাগ করে দিয়েছেন। প্রথম থেকেই ছেলে-মেয়ের মধ্যে কোনো তফাৎ করেননি অমিতাভ। তাই সম্পত্তির ক্ষেত্রেও দুই সন্তান সমান ভাগ পেয়েছেন।

সদ্য দীপাবলির উপহার হিসেবে অমিতাভ ‘প্রতীক্ষা’ বাংলোটি মেয়ের নামে লিখে দেন; যার বাজার মূল্য আনুমানিক ৫০ কোটি।

ভিট্টালনগর কো-অপারেটিভ হাউসিং সোসাইটির ‘প্রতীক্ষা’ দুই ভাগে বিভক্ত। একটি ভাগ ৬৭৪ স্কোয়ার মিটারের এবং আরেকটি ভাগ ৮৯০.৪৭ স্কোয়ার মিটারের। এটিই নাকি বিগবি’র প্রথম সম্পত্তি। তার বাবা-মায়ের সঙ্গে এখানেই বেড়ে ওঠেছেন অমিতাভ।

এ বাংলোটি ছাড়াও জুহুতে তিনটি বাংলো রয়েছে বচ্চনদের। তবে ছেলে অভিষেকের ভাগে কোন কোন সম্পত্তি পড়েছে, তা গোপন রেখেছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category