• বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
Headline
বার্ধক্য বুড়ো বয়সে নয়- শুরু হয় আজ: সাতটি সতর্কবার্তা রেলযাত্রায় আসছে বৈদ্যুতিক ট্রেন, মেগা সেতুসহ মহাসড়কে এক্সপ্রেসওয়ে গ্রিডের ঘোষণা প্রধানমন্ত্রীর শুভেন্দুর ‘ডিপোর্ট’ নীতি মানবাধিকারের লঙ্ঘন: এইচআরডব্লিউ চালের বাজারে কোনো ঊর্ধ্বগতি নেই: বাণিজ্যমন্ত্রী দেশের ৭৫টি কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের অর্থ পাচার হতে দেওয়া হবে না, সতর্ক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থনীতি ও কর্মসংস্থান বাড়াতে দেশব্যাপী ক্রিয়েটিভ হাবের পরিকল্পনা সরকারের ভিকটিম ব্লেমিং বন্ধ ও সাইবার সুরক্ষার তাগিদ প্রভার এআই ট্রাফিক মামলার আড়ালে ভয়ঙ্কর সাইবার জালিয়াতি ১৫ কোটি রুপি ও প্রাইভেট জেটে এমপি ‘বিক্রি’ হচ্ছে ভারতে: সঞ্জয় রাউত

ভারতীয় চোরাইপণ্য জব্দ সিলেটের বিভিন্ন সীমান্তে

Reporter Name / ২৬৯ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪

সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে ১ কোটি ২৮ লাখ টাকার চোরাই ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার বিকালে সিলেট ব্যাটালিয়নের-৪৮ বিজিবির পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি থেকে জানা গেছে- বিজিবি-৪৮ ব্যাটালিয়নের সিলেট ও সুনামগঞ্জ জেলার বাংলাবাজার, সোনালীচেলা, মিনাটিলা, দমদমিয়া, সোনারহাট, উৎমা, তামাবিল, প্রতাপপুর, নোয়াকোট, সংগ্রামপুঞ্জি, লবিয়া, কালাইরাগ, বিছনাকান্দি, কালাসাদেক এবং পান্থুমাইয়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় সানগ্লাস, প্রসাধনী সামগ্রী, চিনি, গরু, গরুর মাংস, শাড়ি, কম্বল, ওষুধ, কমলা, মদ, বিয়ার, বিড়ি এবং বাংলাদেশ হতে পাচারকালে রসুন, শিং মাছসহ পরিবহণে ব্যবহৃত মোটরসাইকেল এবং বারকি নৌকা জব্দ করে; যার আনুমানিক মূল্য ১ কোটি ২৮ লাখ ৪৫ হাজার ৪ শত ৬০ টাকা।

সিলেট ব্যাটালিয়নের-৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান জানান, সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব চোরাইপণ্য জব্দ করা হয়। বিধি মোতাবেক জব্দ মালামালের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category