• শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
Headline
রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে সংবিধানে সুযোগ আছে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী সোনার খাঁচার দিনগুলো বন্দি করার উপায় এবং একটি ঝাপসা ছবির গল্প ব্যক্তিনির্ভর রাজনীতি জনভোগান্তির মূল কারণ: নাসীরুদ্দীন পাটওয়ারী প্রত্যাশিত গতিতে এগোচ্ছে না জুলাইয়ের বিচার : হামিদুর রহমান আযাদ আন্দোলনকে সমর্থন দিয়ে যা বললেন সালমান খান দিল্লি পুলিশকে ‘গুন্ডা’ বললেন নাসিরুদ্দিন শাহ শিক্ষার্থীদের বিক্ষোভে অংশ নিয়ে আটক অভিনেত্রী আয়েশা খান

মালয়েশিয়ায় দগ্ধ ‍দুর্ঘটনায় আরো এক বাংলাদেশির মৃত্যু

Reporter Name / ৪৫৯ Time View
Update : রবিবার, ১৮ জুন, ২০২৩

মালয়েশিয়ায় দগ্ধ হয়ে আরও এক বাংলাদেশির মৃত্যু হয়েছে।

নিহতের নাম মনিরুজ্জামান (৪২)। তিনি যশোরের বাসিন্দা। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল তিনজনে।

সারডাং হাসপাতালে চিকিৎসাধীন তিনি মারা যান।

বৃহস্পতিবার মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের বান্ডারবারু বাঙ্গীর তামান ইন্ডাস্ট্রি সোলেমানের জুমু এসডিএন বিএইচডি নামে একটি ছাপাখানায় আগুনের ঘটনা ঘটে। ঘটনাস্থলেই ঝিনাইদহের লিটন (৩৪) ও পাবনার মোরাদ আলী মোল্লা (৩৮) মারা যান।  দগ্ধ চারজনকে আশঙ্কজনক অবস্থায় সারডাং হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

হাসপাতালে চিকিৎসাধীন মারা যান যশোরের মনিরুজ্জামান।

বাকি তিনজন একই জেলা যশোরের রাজা (২৯), মো. সাইফুল ইসলাম (৪২) ও বাবলু রহমান (৪৪) হাসপাতালে চিকিৎসাধীন। তবে তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে তাদের যথাযথ চিকিৎসার জন্য পুলিশ ও হাসপাতাল উভয়ের সঙ্গে হাইকমিশন থেকে যোগাযোগ অব্যাহত রাখা হয়েছে বলে জানিয়েছে দূতাবাস কর্তৃপক্ষ।

হাইকমিশনের প্রতিনিধি দল সারডাং হাসপাতালে যাবেন বলে জানিয়েছেন কল্যাণ সহকারী (লেবার) জাহাঙ্গীর আলম।

অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা জানান, অগ্নিকাণ্ডের সময় ছয় বাংলাদেশি ছাপাখানায় আটকা পড়েন। পরে তাদের মধ্যে চারজনকে জীবিত উদ্ধার করা হলেও দুজন ঘটনাস্থলেই মারা যান। আগুনে দগ্ধদের চিকিৎসা চলছে। নিহত দুজনের লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

জেবিপিএম অ্যাসিস্ট্যান্ট অপারেশন ডিরেক্টর মোহামাদুল এহসান মোহাম্মাদ জেইন বলেছেন, ছাপাখানাটির আকার ৬০ বাই ৮০ বর্গফুট। দমকলকর্মীদের চেষ্টায় ভোর ৪টা ৪৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধোঁয়ার কারণেই ওই দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। বিস্তারিত জানতে দুর্ঘটনাটি তদন্ত করা হচ্ছে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category