• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
Headline
নবদম্পতিদের ৭টি ভুল অন্তঃসত্ত্বা মায়েদের সিজারে নিরুৎসাহিত করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী আত্মসমর্পণের আগেই আইনশৃঙ্খলা বাহিনী শেখ হাসিনাকে গ্রেপ্তার করতে পারে: আইনমন্ত্রী ৮৬ ডেপুটি ও ১৭৯ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ আগস্টেই মালয়েশিয়া যাওয়া শুরু করবে বাংলাদেশি শ্রমিকরা সন্তানকে সম্পত্তি লিখে দিলেও ভোগ-দখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী তিন দিনের সফরে ঢাকায় মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর ব্রাজিলের সঙ্গে আমার সময় শেষ: নেইমার সম্মিলিত ইসলামী ব্যাংককে সম্পদ ও দায় বুঝিয়ে দিয়েছে এক্সিম ব্যাংক

রাজধানীতে তিন থানার ওসি বদলি

Reporter Name / ১ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তিন থানার অফিসার ইনচার্জ (ওসি) বদলি করা হয়েছে। গতকাল বুধবার (২৯ জুলাই) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের সই করা এক (কার্যালয়) আদেশে এ তথ্য জানানো হয়। থানা তিনটি হলো- রমনা, কামরাঙ্গীরচর ও শ্যামপুর।

আদেশ অনুযায়ী, ক্যান্টনমেন্ট থানার পরিদর্শক (তদন্ত) মো. ইয়াছিন মিয়াকে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে পদায়ন করা হয়েছে।

এ ছাড়া, ডিবির সাইবার স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের পরিদর্শক মুহাম্মদ আজাহারুল ইসলামকে কামরাঙ্গীরচর থানার ওসি এবং একই বিভাগের পরিদর্শক মোহাম্মদ নজরুল ইসলামকে শ্যামপুর থানার ওসি হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।

অন্যদিকে, রমনা থানার ওসি মোহাম্মদ রাহাত খানকে ডিএমপির সিটি ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগে, কামরাঙ্গীরচর থানার ওসি গোলাম ফারুককে ডিবির সাইবার স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগে এবং শ্যামপুর থানার ওসি মো. মাহমুদুর রহমানকে কাউন্টার টেররিজম ইনভেস্টিগেশন বিভাগে বদলি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category