• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
Headline
নবদম্পতিদের ৭টি ভুল অন্তঃসত্ত্বা মায়েদের সিজারে নিরুৎসাহিত করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী আত্মসমর্পণের আগেই আইনশৃঙ্খলা বাহিনী শেখ হাসিনাকে গ্রেপ্তার করতে পারে: আইনমন্ত্রী ৮৬ ডেপুটি ও ১৭৯ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ আগস্টেই মালয়েশিয়া যাওয়া শুরু করবে বাংলাদেশি শ্রমিকরা সন্তানকে সম্পত্তি লিখে দিলেও ভোগ-দখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী তিন দিনের সফরে ঢাকায় মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর ব্রাজিলের সঙ্গে আমার সময় শেষ: নেইমার সম্মিলিত ইসলামী ব্যাংককে সম্পদ ও দায় বুঝিয়ে দিয়েছে এক্সিম ব্যাংক

নবদম্পতিদের ৭টি ভুল

বাদল সৈয়দ / ০ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

আমি হচ্ছি , ‘Jack of all trades, master of none.’
আমি অনেক কিছুই অল্প অল্প জানি, কিন্তু কিছুই ভালোভাবে জানি না।
অল্পবিদ্যা ভয়ংকর- এটা আমরা জানি। কিন্তু তারপরও অনেকেই বিভিন্ন সমস্যায় আমার পরামর্শ চান। আমি বাধ্য হয়ে অল্পবিদ্যাকে সম্বল করে তাঁদের পরামর্শ দেওয়ার চেষ্টা করি। অনেক সময় তা কাজে লাগে, অনেক সময় লাগে না।
যে ব্যাপারটি নিয়ে আমার কাছে সবচেয়ে বেশি পরামর্শ চাওয়া হয়, সেটি হচ্ছে, দাম্পত্য সমস্যা। দম্পতিরাও আসেন, তাঁদের অভিভাবকরাও আসেন।
আমার অভিজ্ঞতায় মনে হয়, বিয়ের পরপর নববিবাহিতরা কিছু কমন ভুল করেন যা ধীরে ধীরে খারাপ দিকে মোড় নেয়। তাই ভাবলাম সেগুলো নিয়ে বলি, যাতে তরুণ দম্পতিরা সতর্ক হতে পারেন।
১) অনেকেই অভিযোগ করেন, স্ত্রী শ্বশুর বাড়ির সাথে খাপ খাওয়াতে পারছেন না কেন? আবার উল্টো অভিযোগও আসে। তা হলো, স্বামী কেন শ্বশুর বাড়ির সাথে তাল মেলাতে পারছেন না?
এটি খুবই অমূলক অভিযোগ।
আমরা নিজের পাড়া ছেড়ে পাশের পাড়ায় গেলেই ঠিক মতো এডজাস্ট করতে কিছুদিন সময় নিই। অথচ আশা করি যে, জীবনসঙ্গী শ্বশুর বাড়ির অচেনা পরিবেশের সাথে রাতারাতি তাল মিলিয়ে ফেলবে!
দয়া করে নিজ পরিবারের সাথে অ্যাডজাস্ট করার জন্য পরস্পরকে সময় দিন।
২) স্বামী-স্ত্রী দুজনেই নিজের পছন্দ অনুযায়ী একে অন্যকে বদলে ফেলতে চান। তাঁরা ভাবেন না যে, দুজন মানুষের সত্তা সম্পূর্ণ ভিন্ন। এটা পুরো বদলানো সম্ভব নয়। যেটা করা যায়, সেটা হচ্ছে, দুজনের আলাদা ব্যক্তিসত্তাকে সম্মান করে পরস্পরের কাছে নিজেকে গ্রহণযোগ্য করে তোলা। তবে তার জন্যও তাড়াহুড়ো করা উচিত নয়
মানুষ গাড়ির ইঞ্জিন নয় যে, এটিকে ওভারহলিং করে মনমতো বদলে ফেলা যাবে।
৩) অনেক স্ত্রীর সমস্যা হচ্ছে, নতুন সংসারে তিনি পুরোনো সব রীতি-নীতি বদলে ফেলার চেষ্টা করেন। কথায় কথায় বলেন, ‘আমাদের বাড়িতে এটা এভাবে হয়।‘
এই মনোভঙ্গি বড় সমস্যা। নিজের সংসার অবশ্যই নিজের মতো সাজাবেন। তবে রাতারাতি সব আপনার ইচ্ছেমতো বদলে ফেলবেন, সেটা সম্ভব নয়।
যে পরিবর্তনগুলো করা উচিত বলে মনে করেন সেগুলোর ব্যাপারে নিজেরা আলোচনা করে ধীরে ধীরে পদক্ষেপ নিন।
৪) অনেকেই ধরে নেন,তিনি না বললেও জীবনসঙ্গী সব বুঝে নেবেন। না বুঝলে অভিমান করেন। পরে তা অশান্তিতে গড়ায়। অন্তত বিয়ের প্রথম কয়েক বছর এ ধরনের অভিমান না করে বরং প্রত্যাশার কথা বলে ফেলাই ভালো। কয়েক বছর পর অনেক কথাই আর বলতে হবে না। একজন আরেকজনের কাছে খোলা বইয়ের মতো উন্মুক্ত হয়ে যাবেন। না বললেও দুজন দুজনকে বুঝতে পারবেন।
৫) খুব কম দম্পতি আছেন যারা বিয়ের প্রাথমিক পর্যায়ে অ্যাডজাস্ট করতে সমস্যার মুখোমুখি হন না। এমন কি প্রেমের বিয়েও এর ব্যতিক্রম না। কারণ প্রেমের রোমান্টিকতা আর সংসারের বাস্তবতা এক নয়। তাই অ্যাডজাস্টমেন্টের ছোটোখাটো সমস্যার ব্যাপারে আর দশজনের কাছে নালিশ করা ঠিক নয়। কিছুদিন সময় নিন। সংসার নামের পুকুরের কাদা থিতু হয়ে নিচে চলে যাবে, পরিষ্কার পানি টলটল করবে।
(তবে সমস্যা গুরুতর হলে অবশ্যই জানাতে হবে )
৬) প্রত্যেক স্বামী বা স্ত্রী আকাশছোঁয়া প্রত্যাশা করেন না। বিয়ের পর তাঁরা চান ছোটো ছোটো যত্ন এবং ভালোবাসা। যেমন, অফিস টাইমে একটা ফোন বা টেক্সট, জন্মদিন বা বিয়ে বার্ষিকীতে একগুচ্ছ ফুল, মাঝে মাঝে বাইরে ঘুরতে যাওয়া।
বিশেষ করে বিয়ের প্রথম কয়েক বছর হচ্ছে, ‘লাভ স্টেজ’। এ সময় ভালোবাসাটাই একমাত্র চাওয়া। সে ভালোবাসার প্রকাশ ঘটে এসব ছোটোখাটো ইচ্ছে পূরণের মাধ্যমে। কিন্তু অনেকেই এসব ব্যাপারে উদাসীন থাকেন। এটি ক্রমশ চূড়ান্ত তিক্ততায় রূপ নেয়।
৭ ) দুজনেই অনেক সময় নিজ পরিবারের অযৌক্তিক কথায় কান দিয়ে পরস্পরের সম্পর্ক খারাপ করেন। বিয়ে করেছেন মানে ধরে নিচ্ছি, আপনি যথেষ্ট ম্যাচিউর। এই ম্যাচিউরিটি অন্যের কানকথার কাছে বন্ধক দেবেন না।
অবশ্যই নিজ পরিবারের যৌক্তিক পরামর্শ শুনবেন- কিন্তু অযৌক্তিক কথা শুনে নিজেদের মধ্যে যুদ্ধ বাঁধাবেন না।
আসুন, একটি কবিতা শুনি-
‘প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্রমাস�তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ।’
একজন আরেকজনের চোখে নিজের সর্বনাশ দেখুন- প্রহর শেষের রাঙা আলোয় জীবন রঙিন হবে।
আপনাদের জন্য শুভকামনা।
#আসুন মায়া ছড়াই


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category