• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
Headline
গুম-খুন-নির্যাতনের শিকার পরিবারগুলোকে সহায়তায় আলাদা অধিদপ্তর: মুক্তিযুদ্ধমন্ত্রী আপনার রেখে যাওয়া বাগানে অনেক ফুলই ফুটেছে: আব্দুল মালেক স্মরণে জামায়াত আমির হাম ও উপসর্গে মোট মৃত্যু ৯০০ ছাড়াল বিএনপির স্থায়ী কমিটিতে চার নতুন সদস্য খালেদা জিয়ার ত্যাগ ও প্রেরণা বিএনপিকে পথ দেখায়: মির্জা ফখরুল অসাম্প্রদায়িক ও ধর্মীয় মূল্যবোধসম্পন্ন সংস্কৃতি চর্চাকে লালন ও পরিচর্যা করতে হবে: তথ্যমন্ত্রী দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে : প্রধানমন্ত্রী স্থায়ীভাবে গ্যাস-বিদ্যুতের সংকট কাটাতে দুই বছর লাগবে: বাণিজ্যমন্ত্রী বিএনপি ৩১ দফা দেয়, ৩২ দফা পর্যন্ত পূরণ করে: স্বরাষ্ট্রমন্ত্রী গঙ্গার জলবণ্টন নবায়ন: ঢাকা-দিল্লি সম্পর্কে নতুন কূটনৈতিক পরীক্ষা

রাজধানীর বসুন্ধরা থেকে অভিনেত্রী রিধির মরদেহ উদ্ধার

Reporter Name / ১ Time View
Update : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে মডেল ও অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকালে একটি বাসা থেকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরে কুর্মিটোলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, সকালে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রিধিকে দেখতে পেয়ে তার বন্ধু-বান্ধবীরা নিচে নামান এবং কুর্মিটোলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

খবর পেয়ে ভাটারা থানা পুলিশ বসুন্ধরা আবাসিক এলাকার ওই বাসায় গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এরপর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ডিএমপির ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে টাইমস অব বাংলাদেশকে বলেন, ‘শনিবার সকালে রিধি নামে এক অভিনেত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।’

এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

পরিবারের সদস্য ও থানা পুলিশের বরাতে জানা যায়, এক যুবকের সঙ্গে রিধিকার প্রেমের সম্পর্ক ছিল। শনিবার ভোরে ওই ব্যক্তির সঙ্গে ভিডিও কলে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ভিডিও কলে থাকা অবস্থাতেই রিধি আত্মহত্যা করেন।

এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে সন্দেহভাজন সেই প্রেমিককে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে বলে জানান ওসি মাজহারুল।

মডেলিংয়ের পাশাপাশি বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন রিধি। তার অভিনীত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে ‘বহুরূপী’, ‘ডাবল হানিমুন’ ও ‘সুন্দরী’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category