• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
Headline
মাদক সেবনের ভিডিও করায় বিএনপি নেতার মামলা, ৪ সাংবাদিক কারাগারে কপ-৩১ ও বাংলাদেশের দাবি: অনুদান, সুশাসন ও তারুণ্যের অংশীদারত্ব জনগণের দোরগোড়ায় ক্যান্সার চিকিৎসা পৌঁছে দিতে কাজ করছে সরকার : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গুম-খুন ও নির্যাতন করেও জাতীয়তাবাদী শক্তিকে দমাতে পারেনি: রুহুল কবির রিজভী হাসিনাকে আশ্রয় দিতে রাজি নয় আফ্রিকার কোনো দেশও: নাজমুল ডিসেম্বরে সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে থাকবে জামায়াত: শফিকুর রহমান ডিসেম্বরে রাজপথে সক্রিয় থাকবে বিএনপি, আসছে নতুন কর্মসূচি সৌরবিদ্যুতে ৬২ শতাংশ ব্যয় সাশ্রয় করলো ডাক বিভাগের ১৪ কেন্দ্র গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বর রেকর্ড রেমিট্যান্সের পরও অস্থির ডলারের বাজার: কারসাজির শঙ্কার মাঝেই রিজার্ভ থেকে ডলার বিক্রিতে ফিরল বাংলাদেশ ব্যাংক

শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার: ভূমিমন্ত্রী

Reporter Name / ২ Time View
Update : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেছেন, বর্তমান সরকার দেশের শিক্ষা ব্যবস্থার ব্যাপক উন্নয়নে কাজ করছে। শিক্ষাখাতে সরকার সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন।

শনিবার দুপুরে রাজশাহীর শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ভূমিমন্ত্রী বলেন, শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে সরকার অত্যন্ত আন্তরিক। শিক্ষার্থীরা যাতে সুন্দর পরিবেশে পড়াশোনা করতে পারে, সে পরিবেশ ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি বলেন, শিক্ষার্থীদের প্রধান লক্ষ্য হবে পড়াশোনা। অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে তাদেরকে দেশ, জাতি ও সমাজের কল্যাণে অবদান রাখতে হবে।

মিজানুর রহমান মিনু আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন, শিক্ষার পরিবেশ বজায় রাখা ও প্রকৃত শিক্ষা অর্জন করা শিক্ষার্থীদের দায়িত্ব। মেধাবীরা যেন বিশ্বের অন্যান্য মেধাবীদের সমপর্যায়ে পৌঁছানোর পাশাপাশি আরও এগিয়ে যেতে পারে, সে লক্ষ্যে সরকার কাজ করছে।

এ সময় তিনি আরও বলেন, বাংলাদেশের শিক্ষার্থীরা বিশ্বের বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানে পড়াশোনা করছেন এবং সুনামের সঙ্গে তারা নিজেদের যোগ্য অবস্থান তৈরি করেছেন।

মন্ত্রী বলেন, শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজে একটি বড় ভবন নির্মাণ করা হবে। এর মাধ্যমে প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ আরও উন্নত হবে। এছাড়া শিক্ষার্থীদের যাতায়াতের জন্য ইয়েলো বাসের ব্যবস্থা করার চেষ্টা করা হবে বলেও জানান তিনি।

ভূমিমন্ত্রী বলেন, এ প্রতিষ্ঠানের সমস্যাগুলো সবার সমস্যা। শিক্ষার সুস্থ পরিবেশ বজায় রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

এর আগে, মিজানুর রহমান মিনু শহীদ ডিআইজি মামুন মাহমুদসহ ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করেন।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ ফয়েজুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন ও রাজশাহী জেলা পরিষদের প্রশাসক মো. এরশাদ আলী ঈশা।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। এ সময় রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ইয়াকুব আলী, আরএমপির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category