• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
Headline
ব্যালটের পর গণতন্ত্র: প্রাতিষ্ঠানিক সংস্কারের অসম্পূর্ণ পথ পলাতক আওয়ামী লীগের নেতারা দেশকে অস্থিতিশীল করতে বিদেশ থেকে অর্থ পাঠাচ্ছেন: রিজভী জুলাই আন্দোলনে কিশোর মোতালিব হত্যা : সাঈদ খোকন ফের ৫ দিনের রিমান্ডে বাংলাদেশি পণ্যের আমদানি ও বিনিয়োগ বাড়াতে ভিয়েতনামের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ইউপি নির্বাচন: জেলা ভিত্তিক ভোটকেন্দ্র ও ভোটার সংখ্যার তথ্য চেয়েছে ইসি ক্যারিয়ার টিপস (পর্ব-৪) হাঁটুর ব্যথায় কী করবেন? চূড়ান্ত হয়নি মজুরি, মালিকপক্ষের প্রস্তাব ১৫,৭০০, শ্রমিকনেতাদের দাবি ২২,০০০ তিন বাহিনীর প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারিতে হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

হাঁটুর ব্যথায় কী করবেন?

ডা. আলতাফ হোসেন সরকার / ৪ Time View
Update : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

হাঁটুতে ব্যথা নেই এমন পরিবার খুঁজে
পাওয়া যাবে না। হাঁটুর ব্যথা বললেই মনে
হয় এইটা বয়স্ক লোকের অসুখ। কিন্তু আমি
বলব, না। হাঁটু ব্যথা অল্প বয়স্ক লোকেরও
হতে পারে। অল্প বয়সের লোকদের যে
ধরনের হাঁটু ব্যথা হয় সেরকম হাঁটু ব্যথা
বয়স্ক লোকদের সাধারণত হয় না। যেমন:
সাত বছর বয়স্কদের হাঁটু ব্যথা হয়
সাধারণত রিকারেন্ট ডিসলোকেশন অব পেটেলার জন্য, পনেরো বছর
বয়স্কদের হাঁটু ব্যথা হয় সাধারণত অস্টিওকনড্রাইটিস ডিসিকেন রোগের
জন্য। ২৫ বছর বয়স্কদের হাঁটু ব্যথা হয় মিনিস্কাস ইনজুরির জন্য, ৬৫ বছর
বয়স্ক লোকদের অস্টিওআর্থাইটিস-এর কারণে বেশি হাঁটু ব্যথা হয়।
কিন্তু অল্প বয়সের রোগীদের অস্টিওআর্থ্রাইটিস হয় না বললেই চলে।
সেজন্য আমি হাঁটু ব্যথার রোগীদের জন্য প্রথমেই সঠিক ইতিহাস জেনে
নেই। হাঁটুতে অনেক ধরনের স্ট্রাকচার আছে। চিকিৎসার আগে আমাকে
অবশ্যই জেনে নিতে হবে অথবা পরীক্ষা করে বের করতে হবে হাঁটুর কোন
স্ট্রাকচারে অসুবিধা।
হাঁটু ব্যথা বিভিন্ন কারণে হতে পারে। নিচে হাঁটু ব্যথায় আক্রান্ত তিনজন
রোগীর ব্যথার ধরন ও চিকিৎসা সম্পর্কে বিস্তারিত দেয়া হলো:
ভুক্তভোগী—১:
মিসেস ফৌজিয়া রবের বয়স ৬৩ বছর। গত আড়াই বছর যাবত ডান হাঁটুর
ব্যথায় ভুগছেন। এখন একটি লাঠি ব্যবহার করে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটেন।
তার হাঁটু পরীক্ষা করতে গিয়ে প্রথমেই দেখলাম ডান হাঁটু উঁচু হয়ে আছে।
অর্থাৎ বাম হাঁটু যেমন বিছানায় লেগে আছে ডান হাঁটু বিছানায় লেগে নেই।
উপুড় হয়ে শুইয়ে দুই হাঁটু বাঁকা করে ঘোরালে নিতম্বের সঙ্গে লাগাতে লায়
বাম পা লাগাতে পারেন কিন্তু ডান পায়ের হাঁটু নব্বই ডিগ্রির বেশি বাঁকা
করতে পারেন না। এ অবস্থাকে আমরা বলে থাকি হাঁটুর ক্যাপসুল-এ
অসুবিধা বা ক্যাপসুলার প্যাটার্ন। তার মিডিয়াল হ্যামস্ট্রিং, মিডিয়াল ও
লেটারাল কোয়াড্রিসেফ এ্যাক্সপানসান, পপলিটিয়াস ও গ্যাস্টোক নিমিয়াসের
লং হেডে টেন্ডার। মিসেস ফৌজিয়ার জন্য সঠিক চিকিৎসা হবে সঠিক পদ্ধতিতে
ওয়াক্সপ্যাক দিয়ে দিনে দু’বার স্ট্রোকিং করা। তারপর নিয়ম অনুযায়ী
উপরোক্ত যে টিস্যুগুলো অসুস্থ ওই টিসুর মোবালাইজেশন করা। তারপর
লেজার ও আল্ট্রাসাউন্ড দিয়ে চিকিৎসা করতে হবে। আস্তে আস্তে অসুস্থ টিস্যু
বা মাসলের স্ট্রেসিং ও স্ট্রেন্দেনিং এক্সারসাইজ করতে হবে। এ চিকিৎসায়
আশা করি মিসেস ফৌজিয়া রব অবশ্যই ভালো বোধ করবেন। কিন্তু
চিকিৎসার জন্য তাকে সময় দিতে হবে বেশ কয়েক সপ্তাহ। সঠিক চিকিৎসা
না নিলে হাঁটুর আরো অনেক কষ্টই হতে পারে।
যেমন: দৈনন্দিন যে সমস্ত কাজ আমরা করি ওই কাজগুলো ব্যাহত হবে।
মানুষের জীবন সুখ-দুঃখ, হাসি-কান্না, আনন্দ-বেদনা নিয়েই তৈরি।
আমাদের ব্যস্ত জীবনের বুননের মাঝে অবিচ্ছেদ্য এক অংশই হয়ে দাঁড়িয়েছে
কোনো না কোনো শারীরিক অসুস্থতা। তবে সমস্যা যা-ই আসুক সমাধানের
পথ খুঁজে নিতে হয় আমাদেরকেই। আর সে সমস্ত পথ জানাতেই শুরু করছি
আমার এ স্বাস্থ্য বিষয়ক লেখা।
আমাদের একটি ধারণা হাঁটুতে ব্যথা মানেই বয়স্কদের অসুস্থতা। কিন্তু
বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে এবং ইদানিং আমরা অনেক রোগীও পাচ্ছি
তাতে আমাদের ধারণা অনেক পাল্টে গেছে। যেমন: সাত বছর বয়সের
বালক যখন হাঁটুর ব্যথায় ভোগে তখন আমরা বুঝে নেই হাঁটুর বাটি বা
পেটেলার ডিসলোকেশনের কারণে ব্যথা হতে পারে। আবার পনের বছর
বয়সের একজন রোগী যখন হাঁটুর ব্যথার কথা বলে তখন আমরা প্রথমেই
ভাবি অস্টিওকনড্রাইটিস ডিসিকান্স অর্থাৎ লুজ বডি উইথ বনি নিউক্লিয়াস
এর কারণে ব্যথা হচ্ছে। পঁচিশ বছর বয়সের রোগীর ব্যথার কারণ
অধিকাংশ সময়ই মিনিস্কাস ইনজুরির জন্য হতে পারে। কিন্তু পঁয়ষট্টি বছর
বয়সের রোগী যখন হাঁটুতে ব্যথার কথা বলে তখন আমাদের মনে হয়
অস্টিওআর্থ্রাটিক জয়েন্ট। এছাড়াও লিগামেন্ট ইনজুরি, কোয়ার্ডিসেফ
টেন্ডেনাইটিস, বারসাইটিস, বনি ফ্র্যাকচারের কারণেও হাঁটুতে ব্যথা হতে
পারে। অনেক সময়ই আমরা একটি বিশেষ বিষয় ভুলে যাই তা হলো—
স্পাইনের কষ্ট থেকে (এল-২/এল-৩ এর জন্য হাঁটুর সামনে এবং এস
১/এস-২-এর জন্য হাঁটুর পিছনে)—হাঁটুতে ব্যথা হতে পারে।
তবে হাঁটু ব্যথা যেখানেই হোক আর যে স্ট্রাকচারেই হোক না কেন
আমরা বিভিন্ন প্রকার এক্সামিনেশন করে হাঁটুর ইনজুরি কোথায় আছে বের
করতে পারবো ইনশাআল্লাহ। হাঁটু এক্সামিনেশনের আগে সঠিক ইতিহাস
জানা দরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category