• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
Headline
বাই দ্য রিভারস অব ব্যাবিলন – ৮ এসআরবির মহাপরিচালকসহ পুলিশের ঊর্ধ্বতন ৭ কর্মকর্তাকে বদলি সরকার বিরোধী দল দমনে তৎপর, ফ্যাসিস্ট দমনে নমনীয়: নাহিদ জুলাই সনদ বাস্তবায়নে এবার আলাদা কমিটি গঠনের চিন্তা ১১ দলীয় ঐক্যের সরকারের অদক্ষতার দায় বিরোধী দলের ওপর চাপানো হচ্ছে: জামায়াত আমির ‘রাইট ট্র্যাকে’ রূপপুর প্রকল্প, দ্রুতই মিলবে বিদ্যুৎ: প্রযুক্তিমন্ত্রী ধর্মের অপব্যবহারের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান রাষ্ট্রপতির চট্টগ্রাম কাস্টমসে চার মাসে ২৮ হাজার কোটি টাকা রাজস্ব আদায় দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর খুলনায় শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

২২ দিনে রেমিট্যান্স এলো ২৫ হাজার ৫৫৯ কোটি টাকা

Reporter Name / ৫৮৭ Time View
Update : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

চলতি মাসের (সেপ্টেম্বর) প্রথম ২২ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ২০৯ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় ২৫ হাজার ৫৫৯ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসেবে)।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান।

তিনি জানান, গত বছরের সেপ্টেম্বরের প্রথম ২২ দিনে রেমিট্যান্স আসে ১৭৬ কোটি ৯০ লাখ মার্কিন ডলার। তুলনামূলকভাবে এ বছর প্রবাসী আয় বেড়েছে ৩২ কোটি ৬০ লাখ মার্কিন ডলার, যা শতকরা ১৮.৪০ শতাংশ বৃদ্ধি নির্দেশ করছে।

চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই থেকে সেপ্টেম্বরের ২২ দিন পর্যন্ত) দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রায় ৭০০ কোটি মার্কিন ডলার পৌঁছেছে। তুলনামূলকভাবে গত ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স ছিল ৫৯০ কোটি ডলার। অর্থবছর ভিত্তিতে এ সময়ে রেমিট্যান্স প্রবৃদ্ধি ১৮.৪০ শতাংশ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category