• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
Headline
সড়ক দুর্ঘটনায় সৌদি আরবে নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত এনআইসিইউ ওভারহিট হয়ে নবজাতক দগ্ধ প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে ৩০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক বিনা খরচে মালয়েশিয়ায় ১১২ দক্ষ কর্মী পাঠাচ্ছে বোয়েসেল রবি মৌসুমে ১৪ লাখ ৬০ হাজার কৃষক পাবেন প্রণোদনা, বরাদ্দ প্রায় ৯৬ কোটি টাকা যে কারণে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রের ভিসা, জানাল দূতাবাস নারীর ক্ষমতায়নে উদ্যোক্তাদের সর্বোচ্চ সহযোগিতা দিতে হবে: শামা ওবায়েদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারকে দেয়া হয়েছে ৩২২ কোটি টাকা গ্রাম পুলিশের বেতন বাড়বে, মোবাইল বিলও দেবে সরকার: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের চেতনায় ভারতীয় আধিপত্যবাদ রুখতে হবে: রাশেদ প্রধান

Reporter Name / ৩ Time View
Update : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

১৯৭৫ সালের ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। তিনি বলেছেন, স্বাধীন বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের সামনে আর মাথা নত করা যাবে না।

শনিবার (৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান। এ সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তৎকালীন সেনাসদস্য ও দেশপ্রেমিক জনগণের প্রতি শ্রদ্ধা জানান তিনি। রাশেদ প্রধান বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর দেশপ্রেমিক সৈনিক ও মুক্তিকামী জনতা ঐক্যবদ্ধ হয়ে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বিজয় অর্জন করেছিলেন। সেদিন জনতার স্লোগান ছিল ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’ এবং ‘ভারতীয় আধিপত্যবাদ, নিপাত যাক’। আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার সেই চেতনায় বর্তমানেও উজ্জীবিত হতে হবে।

তিনি বলেন, ৩ নভেম্বর তৎকালীন সেনাপ্রধান শহীদ প্রেসিডেন্ট মেজর জেনারেল জিয়াউর রহমানকে বন্দি করে আওয়ামী লীগ ও ভারতের মদদে ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ যে প্রতিবিপ্লব ঘটিয়েছিলেন, ৭ নভেম্বর বাংলার দামাল ছেলেরা তা প্রতিহত করেন। তবে পরবর্তী সময়ে দেশের ইতিহাসে বেদনাদায়ক অধ্যায় তৈরি হয়। ক্ষমতা ধরে রাখতে শেখ হাসিনার নেতৃত্বাধীন পতিত আওয়ামী লীগ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ভারতের কাছে বিকিয়ে দিয়েছিল বলে অভিযোগ করেন তিনি।

দেশবাসীকে সতর্ক করে জাগপা মুখপাত্র বলেন, জুলাইয়ের গণ-অভ্যুত্থান মানুষকে নতুন করে স্বপ্ন দেখিয়েছে। কিন্তু দেশের বিরুদ্ধে বহুমুখী ষড়যন্ত্র এখনো থেমে নেই। আধিপত্যবাদী অপশক্তি ও তাদের সহযোগীরা নতুন করে দেশের ওপর প্রভাব বিস্তারের চেষ্টা করছে।

রাশেদ প্রধান আরও বলেন, ৭ নভেম্বরের ঐতিহাসিক শিক্ষা ধারণ করে সবাইকে প্রস্তুত থাকতে হবে। দেশের লাল-সবুজ পতাকা ও সার্বভৌমত্বের ওপর আবারও আঘাত এলে ৭ নভেম্বরের মতো সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে সব ষড়যন্ত্র নস্যাৎ করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category