• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভোটারদের আস্থা ফেরাতে ১ লাখ সেনা মোতায়েন, টহল চলবে কেন্দ্রের আঙিনায় ইসলামাবাদে জুমার নামাজ চলাকালে ভয়াবহ বিস্ফোরণ: নিহত ১৫, বাড়ছে হতাহত ক্ষমতায় গেলে বিচার ব্যবস্থা সবার জন্য সমান হবে: জামায়াত আমির জাপানের সঙ্গে ঐতিহাসিক ইপিএ স্বাক্ষর: শুল্কমুক্ত সুবিধা পেল ৭,৩৭৯ বাংলাদেশি পণ্য আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলায় সাবেক এমপি সাইফুলের মৃত্যুদণ্ড মোস্তাফিজকে বাদ দেওয়ার চড়া মূল্য: ৯ কোটির জেরে আইসিসির ক্ষতি ৬ হাজার কোটি! ৩ লাখ ২৬ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট এখন দেশে ১৭ ঘণ্টার ব্যবধানে সারাদেশে আরেকটি ভূকম্পন অনুভূত, আফটারশকের শঙ্কা লিবিয়ায় গুলিবিদ্ধ হয়ে নিহত গাদ্দাফিপুত্র সাইফ আল-ইসলাম ১১ বছরের গৃহকর্মীকে নির্যাতন: বিমানের এমডি সাফিকুরের নিয়োগ বাতিল, দায়িত্বে ড. হুমায়রা

অনুসন্ধানে দুদক নন-ক্যাডার ২১ জনকে ক্যাডার পদে নিয়োগ নিয়ে

Reporter Name / ১৩১ Time View
Update : শনিবার, ২৮ জুন, ২০২৫

দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে ২৯তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ ও গেজেট জারির প্রায় ১৩ মাস পর বিভিন্ন ক্যাডারে নন-ক্যাডার সুপারিশপ্রাপ্তদের নিয়োগের বিষয়ে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের কার্যালয়ে এক সংবাদ সম্মেলন এ তথ্য জানান দুদকের মহাপরিচালক আক্তার হোসেন।

দুদকের মহাপরিচালক বলেন, নিয়মবহির্ভূতভাবে নন-ক্যাডারদের বিভিন্ন ক্যাডারে নিয়োগ দেওয়া হয়েছে, এমন অভিযোগের ভিত্তিতে বিষয়টি প্রাথমিকভাবে গুরুত্বের সঙ্গে আমলে নেওয়া হয়েছে। ইতিমধ্যে এ বিষয়ে আনুষ্ঠানিক অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

আক্তার হোসেন বলেন, নিয়োগপ্রাপ্ত ২১ জনের মধ্যে প্রশাসন ক্যাডারে রয়েছেন ৫ জন, আনসার ক্যাডারে ১ জন, শুল্ক ও আবগারি ক্যাডারে ৪ জন, ইকোনোমিক ক্যাডারে ২ জন, পরিবার পরিকল্পনা ক্যাডারে ২ জন, পররাষ্ট্র ক্যাডারে ১ জন, পুলিশ ক্যাডারে ২ জন, কর ক্যাডারে ৩ জন এবং সাধারণ শিক্ষা ক্যাডারে রয়েছেন ১ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category