• শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
Headline
ডিসেম্বরে শেখ হাসিনা আসবেন না, কোনো সম্ভাবনাই নেই: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা যেখানে যাই কাস্টমস-এনবিআর নিয়ে কথা শুনতে হয়: অর্থমন্ত্রী শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম ফের পাঁচ দিনের রিমান্ডে সকল গণতান্ত্রিক দলকে নিয়ে আ. লীগের সন্ত্রাস প্রতিহত করবে সরকার: হুইপ দুলু নিরাপত্তা জোরদারে ৩৮ রেলওয়ে স্টেশন ও থানায় ১৪ প্লাটুন আনসার মোতায়েন জ্বালানি খাতে রদবদল, তিন কোম্পানিতে নতুন এমডি মুহাম্মদ আলী জিন্নাহর সমাধিতে স্পিকারের শ্রদ্ধা ধানমন্ডিতে ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি টেকসই পর্যটন বিকাশে নির্মল বায়ু ও পরিবেশ অপরিহার্য : পর্যটনমন্ত্রী সমন্বিত উদ্যোগে ভবদহ সমস্যার স্থায়ী সমাধান করা হবে : পানিসম্পদ মন্ত্রী

অর্থনৈতিক সম্পর্ক জোরদারে জার্মানির আরও বিনিয়োগ চায় বাংলাদেশ

Reporter Name / ২ Time View
Update : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

রপ্তানির সুযোগ সম্প্রসারণ ও অর্থনৈতিক সহযোগিতা গভীরতর করতে জার্মানির ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগ বাড়ানো এবং বাণিজ্যিক সম্পর্ক জোরদারের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। শুক্রবার বার্লিনে ‘জার্মান ফেডারেল অ্যাসোসিয়েশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট অ্যান্ড ফরেন ট্রেড’-এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মাইকেল শুম্যানের সঙ্গে এক বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এই আহ্বান জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়, নতুন বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ চিহ্নিত করতে উভয় পক্ষই নিয়মিত ব্যবসায়িক প্রতিনিধি দলের সফর বিনিময় এবং বিভিন্ন কোম্পানির মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ স্থাপনের ওপর গুরুত্বারোপ করেছে।

বৈঠকে প্রতিমন্ত্রী পাট ও পাটজাত পণ্য, সিরামিক, ওষুধ, তথ্যপ্রযুক্তি পণ্য এবং হালকা প্রকৌশল পণ্যের ক্ষেত্রে বাংলাদেশের রপ্তানি সম্ভাবনার কথা তুলে ধরেন।

তিনি জ্বালানি নিরাপত্তা, অভিবাসন ও চলাচলা (মাইগ্রেশন অ্যান্ড মোবিলিটি) এবং ভিসা প্রক্রিয়া সহজীকরণের ক্ষেত্রেও সহযোগিতার সুযোগ রয়েছে বলে উল্লেখ করেন।

বৈঠকে অভিবাসন ও চলাচলের ক্ষেত্রে সরকার-টু-সরকার (জিটুজি) ব্যবস্থাপনা এবং সাংস্কৃতিক ও জনগণের মধ্যে যোগাযোগ জোরদারের উপায় নিয়েও আলোচনা হয়।

প্রতিমন্ত্রী নারীর ক্ষমতায়ন, নারী উদ্যোক্তা তৈরি এবং মেয়েদের শিক্ষার প্রসারে বাংলাদেশের বিভিন্ন উদ্যোগ সম্পর্কে শুমানকে অবহিত করেন।

আলোচনায় জলবায়ু পরিবর্তন, পরিবেশের অবক্ষয়, বর্জ্য ব্যবস্থাপনা এবং সৌরবিদ্যুতের মতো বিষয়গুলো নিয়েও কথা হয়।

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার বিষয়ে সংগঠনটির সমর্থন পুনর্ব্যক্ত করেন শুম্যান। এ ছাড়া রোহিঙ্গাদের মানবিক সহায়তা দেওয়ায় তিনি বাংলাদেশের প্রশংসা করেন।

উভয় পক্ষ রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে আলোচনা করে। রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনে মিয়ানমারে প্রতি আন্তর্জাতিক সমর্থনের প্রয়োজনীয়তার ওপর তারা গুরুত্বারোপ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category