• মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
Headline
বডিশেমিংয়ের উত্তর তাৎক্ষণিক প্রতিবাদ হিসেবেই ভারত থেকে ফিরেছি: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দিনে ১০ খুন: জনমনে বাড়ছে আতঙ্ক ও উদ্বেগ নৌকাযোগে নারীকে পুশইনের চেষ্টা, রোকনপুর সীমান্তে বিএসএফের অপচেষ্টা রুখল বিজিবি সীমান্তে ‘অস্বাভাবিক জনসংখ্যাগত পরিবর্তন’ খতিয়ে দেখতে দিল্লির উচ্চপর্যায়ের কমিটি গঠন ৫৪ জেলার পানিতে বিষাক্ত আর্সেনিক ও আয়রন, বাড়ছে ক্যানসারের ঝুঁকি আদ-দ্বীনের অন্য শাখা চলতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী দুবাইয়ে ধৃত বেনজীর আহমেদের বিরুদ্ধে ৩৩ মামলা, প্রত্যর্পণে নথিপত্র অনুবাদ হচ্ছে আরবিতে রামিসা হত্যা মামলা: আসামিদের পক্ষে ‘স্টেট ডিফেন্স’ নিয়োগের নির্দেশ হাইকোর্টের গ্যালারিতে ট্রুডো ও কেটি পেরি, নতুন করে বিশ্বমিডিয়ায় সম্পর্কের গুঞ্জন

ইরানে চালানো মার্কিন হামলাকে সমর্থন জানাল অস্ট্রেলিয়া

Reporter Name / ১৮৩ Time View
Update : সোমবার, ২৩ জুন, ২০২৫

ইরানের পারমাণবিক স্থাপনায় চালানো মার্কিন হামলাকে সমর্থন জানিয়েছে অস্ট্রেলিয়া। সেইসঙ্গে চলমান উত্তেজনা হ্রাস এবং কূটনীতিতে ফিরে আসারও আহ্বান জানিয়েছে ক্যানবেরা।

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং এক টেলিভিশন সাক্ষাৎকারে এ কথা বলেন।

সেভেন সানরাইজকে দেওয়া এক সাক্ষাৎকারে সোমবার ওং বলেন, ‘ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে আমেরিকা যে পদক্ষেপ নিয়েছে আমরা তাকে সমর্থন করি। ‘

ওং বলেন, ‘এই হামলাটি যুক্তরাষ্ট্রের একতরফা পদক্ষেপ ছিল। ব্রিটেনসহ অন্যান্য দেশকে  ইরানকে আলোচনার টেবিলে ফিরে আসার আহ্বানে যোগ দিচ্ছে অস্ট্রেলিয়া।’

তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা উত্তেজনা দেখতে চাই না। ‘

বর্তমানে ইরানে প্রায় ২,৯০০ এবং ইরাকে ১,৩০০ অস্ট্রেলিয়ান রয়েছেন, যারা এখন নিজ দেশে ফেরত যেতে চাচ্ছেন।

ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন হামলার পর অস্ট্রেলিয়া ইসরাইল থেকে বাস সরিয়ে নেওয়া স্থগিত করেছে। তবে ইসরাইলের আকাশসীমা পুনরায় খোলা হলে সম্ভাব্য সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলেও জানান ওং।

অস্ট্রেলিয়া জানিয়েছে, বেসামরিক লোকদের সরিয়ে নেওয়ার জন্য তারা মধ্যপ্রাচ্যে দুটি প্রতিরক্ষা বিমান পাঠিয়েছে।

গত শুক্রবার (১৩ জুন) ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় ইসরাইল। জবাবে তেলআবিবেও পালটা হামলা চালাচ্ছে তেহরান। সেদিন থেকেই দুদেশের মধ্যে পালটাপালটি হামলা অব্যাহত আছে। এতে উভয় দেশের বহু মানুষ হতাহত হয়েছেন।

তবে শনিবার এই যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে ওয়াশিংটন। পরে ট্রাম্প নিজেই ঘোষণা দেন যে, তার দেশ ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় সফল হামলা সম্পন্ন করেছে। স্থাপনাগুলো হলো—ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category