• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
Headline
১২ নভেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন সন্ত্রাস দমনে ক্রসফায়ারের পথে যাবে না সরকার: আইনমন্ত্রী ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা করের রায় স্থগিত চেয়ে আবেদন ‘লেডি মীর জাফর’ বলে ফেসবুকে পোস্ট: ডিএজির বিরুদ্ধে রুমিন ফারহানার অভিযোগ ঢাকার দুই সিটি নির্বাচন: উত্তরে জামায়াতের প্রার্থী সেলিম, দক্ষিণে সাদিক দেশের বিমা খাতে বিশাল অব্যবস্থাপনা ও দুর্নীতি হয়েছে: অর্থমন্ত্রী সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপ ১২ নভেম্বর রুহুল কবির রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির

উড়ন্ত হামজার ছবি পোস্ট করে যা লিখল ফিফা

Reporter Name / ১৯৯ Time View
Update : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

ফুটবলে এমন দৃশ্যের দেখা মেলে কালেভদ্রে। ওয়েইন রুনি, ক্রিশ্চিয়ানো রোনালদো, গ্যারেথ বেলরা হাওয়ায় ভেসে গোল করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন। এবার সেই বাইসাইকেল কিকে গোল করলেন বাংলাদেশ ফুটবলের মহাতারকা হামজা চৌধুরী।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) নেপালের বিপক্ষে চোখ ধাঁধানো এমন গোল করে রীতিমতো বিশ্ব ফুটবলে শোরগোল ফেলে দিয়েছেন তিনি।

হামজা চৌধুরীর এমন দর্শনীয় গোলের দৃশ্য চোখ এড়ায়নি বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার। তাইতো উড়ন্ত হামজার দুটি ছবি পোস্ট করেছে ফিফা, ক্যাপশনে লিখা- উড়ন্ত হামজা, পাশে বাংলাদেশের ছবি।

লেস্টার সিটির হয়ে একসময় ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরী একাই যেন বাংলাদেশ ফুটবলের চেহারা পালটে দিচ্ছেন। তার সঙ্গী হয়েছেন আরও একঝাঁক প্রবাসী ফুটবলার।

ভারতের বিপক্ষে ম্যাচ সামনে রেখে নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে ইউরোপীয় ধাচে গোল করে আরও একবার নিজের জাত চেনালেন হামজা। জাতীয় স্টেডিয়ামে বাইসাইকেল কিকে যে গোলটা তিনি করলেন, ওই ছবিই যেন হয়ে গেছে বাংলাদেশ ফুটবলের আইকন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category