• বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
Headline
বার্ধক্য বুড়ো বয়সে নয়- শুরু হয় আজ: সাতটি সতর্কবার্তা রেলযাত্রায় আসছে বৈদ্যুতিক ট্রেন, মেগা সেতুসহ মহাসড়কে এক্সপ্রেসওয়ে গ্রিডের ঘোষণা প্রধানমন্ত্রীর শুভেন্দুর ‘ডিপোর্ট’ নীতি মানবাধিকারের লঙ্ঘন: এইচআরডব্লিউ চালের বাজারে কোনো ঊর্ধ্বগতি নেই: বাণিজ্যমন্ত্রী দেশের ৭৫টি কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের অর্থ পাচার হতে দেওয়া হবে না, সতর্ক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থনীতি ও কর্মসংস্থান বাড়াতে দেশব্যাপী ক্রিয়েটিভ হাবের পরিকল্পনা সরকারের ভিকটিম ব্লেমিং বন্ধ ও সাইবার সুরক্ষার তাগিদ প্রভার এআই ট্রাফিক মামলার আড়ালে ভয়ঙ্কর সাইবার জালিয়াতি ১৫ কোটি রুপি ও প্রাইভেট জেটে এমপি ‘বিক্রি’ হচ্ছে ভারতে: সঞ্জয় রাউত

চীনা অর্থনীতি ‘নতুন সমস্যার মুখে’

Reporter Name / ৩৬২ Time View
Update : শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩

দেশের অর্থনীতি নতুন সমস্যা ও চ্যালেঞ্জের মুখোমুখি জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন চীনের ক্ষমতাসীন চীনা কমিউনিস্ট পার্টির (সিসিপি) শীর্ষ নেতারা।

চলতি সপ্তাহে দলটির ২৪ সদস্যের পলিটব্যুরো সভায় এ উদ্বেগ প্রকাশ করা হয় বলে ভয়েস অব আমেরিকা জানিয়েছে।

খবরে বলা হয়, চীনের সর্বোচ্চ পদমর্যাদার কর্মকর্তারা প্রতিবছর জুলাইয়ে রাষ্ট্রের অর্থনৈতিক পরিস্থিতি মূল্যায়ন করতে বৈঠকে বসেন। আগস্ট মাসের গ্রীষ্মকালীন অবকাশের আগে তারা এই সভা সেরে নেন। এতে দেশের অর্থনীতির সর্বশেষ অবস্থার মূল্যায়ন করা হয়।

সভার কার্যবিবরণীর উল্লেখ করে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভির খবরে বলা হয়, দেশের অর্থনীতি বর্তমানে যেসব সমস্যা ও চ্যালেঞ্জ পার করছে তা সভায় চিহ্নিত করা হয়। এসব পরিস্থিতির জন্য অভ্যন্তরীণ চাহিদার অপর্যাপ্ততা, উদ্যোগ পরিচালনার সমস্যা, উচ্চ ঝুঁকি এবং কিছু ক্ষেত্রে অপ্রকাশিত বিপদের পাশাপাশি জটিল ও গুরুতর বাহ্যিক পরিবেশ দায়ী।

পলিটব্যুরো একমত হয় যে চীনকে অবশ্যই স্পষ্ট ও কার্যকর সামষ্টিক অর্থনীতির নিয়ম-নীতি বাস্তবায়ন করতে হবে।

সভায় প্রেসিডেন্ট শি জিনপিং অভ্যন্তরীণ চাহিদার পরিসর বাড়ানোর আহবান জানিয়েছেন। এ ছাড়া তিনি সময়মতো রিয়েল এস্টেট নীতির সঙ্গে খাপ খাওয়ানোর ওপর জোর দেন।

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীন করোনাভাইরাস মহামারির বড় ধাক্কার পর চলতি বছর অর্থনীতি পুনরুদ্ধার কার্যক্রম পরিচালনা করছে। বলা হচ্ছে, বর্তমানে ভোক্তা পর্যায়ে খরচ করার প্রবণতা হ্রাস পাওয়ার কারণে দেশের অর্থনীতি গতি হারিয়ে ফেলছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category