• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
Headline
১২ নভেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন সন্ত্রাস দমনে ক্রসফায়ারের পথে যাবে না সরকার: আইনমন্ত্রী ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা করের রায় স্থগিত চেয়ে আবেদন ‘লেডি মীর জাফর’ বলে ফেসবুকে পোস্ট: ডিএজির বিরুদ্ধে রুমিন ফারহানার অভিযোগ ঢাকার দুই সিটি নির্বাচন: উত্তরে জামায়াতের প্রার্থী সেলিম, দক্ষিণে সাদিক দেশের বিমা খাতে বিশাল অব্যবস্থাপনা ও দুর্নীতি হয়েছে: অর্থমন্ত্রী সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপ ১২ নভেম্বর রুহুল কবির রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির

জিটুজি চুক্তি স্বাক্ষর কুয়েতের সঙ্গে

Reporter Name / ৪৮১ Time View
Update : শনিবার, ৩ জুন, ২০২৩

দক্ষ জনশক্তি নিয়োগে প্রথমবারের মতো কুয়েতের সঙ্গে জিটুজি (সরকারের সঙ্গে সরকারের) চুক্তি করেছে বাংলাদেশ। এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান। এ চুক্তির ফলে শিগগিরই দেশটিতে নার্সসহ বিভিন্ন ক্ষেত্রে দক্ষ জনশক্তি রপ্তানির সুযোগ সৃষ্টি হবে বলে জানিয়েছেন তিনি।

জানা যায়, উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে কুয়েতে গড়ে উঠছে বহুতল ভবন, নতুন করে তৈরি হচ্ছে রাস্তাঘাট, অফিস-আদালত, স্কুল-কলেজ ও হাসপাতাল। এসব কাজে দেশটির শ্রম বাজারে জনশক্তির চাহিদা বেড়েই চলেছে। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে নতুন নতুন শ্রমবাজার খুঁজছে দূতাবাস। গত বছর থেকে নার্স নিয়োগের মধ্য দিয়ে কুয়েতে দক্ষ জনশক্তির দ্বার খুলেছে। তারা কুয়েতের বিভিন্ন সরকারি হাসপাতালে কাজ করে প্রশংসা কুড়িয়েছেন। বছর যেতে না যেতেই নতুন করে যোগ হয়েছে জিটুজি চুক্তি।

সংবাদ সম্মেলনে আশিকুজ্জামান বলেন, কুয়েতের শ্রমবাজার বাংলাদেশের জন্য খুবই সম্ভবনাময় একটি খাত। এর মাধ্যমে প্রথমবারের মতো সরকারিভাবে কুয়েতে আসতে পারবেন নার্স ও টেকনিশিয়ানরা। দীর্ঘদিনের প্রচেষ্টার পর প্রথমবারের মতো কুয়েতের সঙ্গে বাংলাদেশের জিটুজি চুক্তি সই হলো। কুয়েতে বর্তমানে ২ লাখ ৬০ হাজার বাংলাদেশির বসবাস। তবে অনেকের পেশাগত প্রশিক্ষণ তেমন নেই। সংশ্লিষ্টরা মনে করেন, শ্রমিকদের সঠিক প্রশিক্ষণ দিতে পারলে কুয়েতের বাজার দখল করতে পারবে বাংলাদেশ। আর এতে দেশে বাড়বে রেমিট্যান্সপ্রবাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category