• শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
Headline
পাইপলাইনে ভারত থেকে এলো আরও ৮ হাজার টন ডিজেল; উত্তরাঞ্চলে জ্বালানি সরবরাহ স্বাভাবিক নবনির্বাচিত দুই সংসদ সদস্যের শপথ আগামীকাল ক্ষমতার স্বাদ পেয়ে বিএনপি জনগণের রক্তের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ ইসলাম সাকিবকে ঘিরে দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রধান নির্বাচকের; ফেরার আগে প্রস্তুতিই বড় শর্ত বিদেশি ঋণ ও সহায়তা জাতিকে কোমর সোজা করে দাঁড়াতে দেবে না: ডা. শফিকুর রহমান বৈধতা হারাল অন্তর্বর্তী সরকারের ২০ অধ্যাদেশ ছুটির দিনেও দূষণমুক্ত নয় ঢাকার বাতাস উত্তরবঙ্গের শিল্পায়নে প্রধান বাধা গ্যাস সংকট দেশজুড়ে চর্চায় ‘চক্র ২’ ফরাসি-ব্রিটিশ কৌশলে মব মোকাবিলায় পুলিশকে বিশেষায়িত প্রশিক্ষণ

তুলা আমদানিতে আয়কর প্রত্যাহার

Reporter Name / ১২৩ Time View
Update : শনিবার, ১৯ জুলাই, ২০২৫

টেক্সটাইল মিল মালিকদের দাবির পরিপ্রেক্ষিতে তুলা ও কৃত্রিম তন্তু আমদানিতে অগ্রিম আয়কর (এআইটি) প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গতকাল বৃহস্পতিবার (১৭ জুলাই) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে সংস্থাটি।

প্রজ্ঞাপন অনুযায়ী, অগ্রিম আয়কর প্রত্যাহার করা হয়েছে কাঁচা তুলা, সিনথেটিক স্ট্যাপল ফাইবার এবং পলিয়েস্টার ও নাইলনের মতো বিভিন্ন কৃত্রিম ফাইবারের। চলতি অর্থবছরের বাজেটে তুলা আমদানিতে ২ শতাংশ অগ্রিম আয়কর করে এনবিআর। এ সিদ্ধান্ত টেক্সটাইল শিল্পকে দুর্দিনে কিছুটা হলেও সহায়তা করবে বলে মনে করছেন টেক্সটাইল মালিকরা।

তারা বলছেন, এবারের বাজেটে দেশি সুতার ওপর কেজিপ্রতি সুনির্দিষ্ট কর ৩ টাকা থেকে বাড়িয়ে ৫ টাকা করা হয়েছে। এ সিদ্ধান্তের কারণে স্থানীয় বাজারে সুতার চাহিদা কমে যাবে। কারণ নারায়ণগঞ্জ, নরসিংদীতে হাত বাড়ালেই বন্ড সুবিধায় আনা ভারতীয় সুতা পাওয়া যাচ্ছে। যা এই শিল্পের জন্য নতুন আরেকটি চ্যালেঞ্জ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category