• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
Headline
স্বাস্থ্যসেবা প্রতিশ্রুতি এখনও বাস্তবায়ন হয়নি ১২২ সরকারি সংস্থার দেনার বোঝা: ৮ লাখ কোটির ঝুঁকিতে রাষ্ট্রায়ত্ত খাত নিরাপত্তা ঝুঁকিতে দেশ: জেল পালানো ১৮২ কয়েদির তথ্য নেই কারাগারে লোডশেডিংয়ে ঝুঁকিতে চার লাখ টন আলু: তেল পুড়িয়েও মিলছে না স্বস্তি জাতীয় দলের ফুটবলার আল আমিনকে ১৫ ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফিফা বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদের ব্যাংক হিসাব খোলার নির্দেশনা জারি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে বিএনপির স্থায়ী কমিটির নতুন চার সদস্যের শ্রদ্ধা রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহার করেনি কেউ, ভোট বৃহস্পতিবার: ইসি সচিব ৪৮ ঘণ্টার মধ্যে ইমরান খানকে হাসপাতালে নেওয়ার নির্দেশ মিয়ানমারের বক্তব্যে বাংলাদেশের উদ্বেগ

নিউইয়র্কে বিক্ষোভ সুইডেনে কুরআন অবমাননার প্রতিবাদে

Reporter Name / ৪৪২ Time View
Update : রবিবার, ৯ জুলাই, ২০২৩

সুইডেনে পবিত্র কুরআন অবমাননার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মুসল্লিরা বিক্ষোভ করেছেন।

নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজার সামনে পূর্ব ঘোষিত বিক্ষোভ কর্মসূচি পালন করেন নিউইয়র্কে অবস্থানরত মুসল্লিরা।

জানা যায়, জ্যাকসন হাইটসের আশপাশের বিভিন্ন এলাকা থেকে জুমার নামাজ পড়ে মুসল্লিরা একত্রিত হতে থাকেন। সেখানে স্থানীয় আলেমরা সংক্ষিপ্ত বক্তব্য দেন।

বক্তব্যে আন নূর কালচারাল সেন্টার নিউইয়র্কের পরিচালক মুফতি মোহাম্মদ ইসমাইল বলেন, পবিত্র কুরআনে আগুন দেওয়ার মাধ্যমে আমাদের হৃদয়ে আগুন দেওয়া হয়েছে। বিশ্বের ২০০ কোটি মুসলিম এ ঘটনায় হৃদয়ে ব্যথা পেয়েছে। কোন ধর্মের ধর্মীয় গ্রন্থে আগুন দেওয়ার বিষয়টি মেনে নেওয়া যায় না।

সম্প্রতি পবিত্র কুরআন অবমাননার ঘটনা বৃদ্ধি পাচ্ছে বলে হতাশা ব্যক্ত করে মুফতি মোহাম্মদ ইসমাইল বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সারা বিশ্বে কুরআনের সৌন্দর্য তুলে ধরতে হবে। যেকোন মূল্যে কুরআন পোড়ানোর এমন ঘটনা প্রতিহত করতে হবে। এজন্য মুসলিম বিশ্বের দেশগুলো বিশেষত ওআইসি এবং আরব রাষ্ট্রগুলোকে মুখ্য ভূমিকা পালন করতে হবে। তাহলে আশা করা যায় আগামীতে এ ধরনের ঘটনা ঘটবে না।

বিক্ষোভ কর্মসূচিতে নিউইয়র্কের বিভিন্ন ইসলামিক সেন্টারের দায়িত্বশীল ও সাধারণ মুসল্লীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category