• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন

নোয়াখালীতে নতুন কূপের সন্ধান, দৈনিক মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

Reporter Name / ২ Time View
Update : সোমবার, ২ নভেম্বর, ২০২৬

নোয়াখালীর কোম্পানীগঞ্জে সুন্দলপুর সাউথ-১ নামে নতুন একটি অনুসন্ধান কূপে গ্যাসের সন্ধান পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। প্রাথমিকভাবে কূপটি থেকে দৈনিক ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস মিলবে বলে ধারণা সংশ্লিষ্ট কর্মকর্তাদের।

সোমবার (২ নভেম্বর) দুপুরে উপজেলার রামপুর ইউনিয়নে অবস্থিত কূপটিতে অগ্নিপ্রজ্বলনের মাধ্যমে গ্যাস পাওয়ার পর বিষয়টি নিশ্চিত করেছেন কূপের প্রকল্প পরিচালক মোহাম্মদ মোজাম্মেল হক।

তিনি বলেন, ‘আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা শেষে কূপটিতে মোট কী পরিমাণ গ্যাসের মজুত রয়েছে, তা জানা যাবে। এ ছাড়া গ্যাসের পাশাপাশি তেল বা অন্য কোনো পদার্থ রয়েছে কি-না, তা জানতে আগামী ১৫ দিন পর্যবেক্ষণ ও ডিএসটি পরীক্ষার পর জানা যাবে। ’

প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তাদের ধারণা, কূপটি সফলভাবে খনন করতে পারলে বিপুল পরিমাণ গ্যাস জাতীয় গ্রিডে যোগ করা যাবে। কূপটিতে ১০ হাজার কোটি ঘনফুটের বেশি গ্যাসের মজুত থাকতে পারে এবং আগামী ২০ বছর পর্যন্ত কূপ থেকে গ্যাস উত্তোলন সম্ভব বলে আশা করছেন তারা।

বাপেক্স সূত্র জানায়, প্রতিষ্ঠানটির বিজয়-১০ রিগ ব্যবহার করে চলতি বছরের ৮ জুলাই সুন্দলপুর সাউথ-১ অনুসন্ধান কূপের খননকাজ শুরু হয়। প্রায় ৩ হাজার ২৮৯ মিটার গভীর পর্যন্ত খনন সম্পন্ন করা হয়েছে। আগামী দুই সপ্তাহ আরও পরীক্ষা ও পর্যবেক্ষণের পর কূপটির বিষয়ে সঠিক তথ্য জানানো সম্ভব হবে।

বাংলাদেশ সরকার ও বাপেক্সের নিজস্ব অর্থায়নে কূপটির খননকাজ সম্পন্ন করা হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে বাপেক্সের ত্রিমাত্রিক (থ্রিডি) সিসমিক জরিপের প্রতিবেদনের ভিত্তিতে কূপটির খননকাজ শুরু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category