• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
Headline
বার্ধক্য বুড়ো বয়সে নয়- শুরু হয় আজ: সাতটি সতর্কবার্তা রেলযাত্রায় আসছে বৈদ্যুতিক ট্রেন, মেগা সেতুসহ মহাসড়কে এক্সপ্রেসওয়ে গ্রিডের ঘোষণা প্রধানমন্ত্রীর শুভেন্দুর ‘ডিপোর্ট’ নীতি মানবাধিকারের লঙ্ঘন: এইচআরডব্লিউ চালের বাজারে কোনো ঊর্ধ্বগতি নেই: বাণিজ্যমন্ত্রী দেশের ৭৫টি কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের অর্থ পাচার হতে দেওয়া হবে না, সতর্ক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থনীতি ও কর্মসংস্থান বাড়াতে দেশব্যাপী ক্রিয়েটিভ হাবের পরিকল্পনা সরকারের ভিকটিম ব্লেমিং বন্ধ ও সাইবার সুরক্ষার তাগিদ প্রভার এআই ট্রাফিক মামলার আড়ালে ভয়ঙ্কর সাইবার জালিয়াতি ১৫ কোটি রুপি ও প্রাইভেট জেটে এমপি ‘বিক্রি’ হচ্ছে ভারতে: সঞ্জয় রাউত

ফেনীতে ফটোগ্রাফারের ঝুলন্ত মরদেহ উদ্ধার

Reporter Name / ৪৫২ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩

ফেনীতে আবদুল্লাহ আল নোমান (২২) নামে এক ফটোগ্রাফারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ফেনী শহরের উত্তর ডাক্তার পাড়া জননী ম্যানশন থেকে মরদেহ উদ্ধার করে ফেনী মডেল থানা পুলিশ।

নোমান ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের আবুপুর গ্রামের মোল্লা বাড়ির হুমায়ুন কবীরের ছেলে। তিনি দীর্ঘদিন ফেনীতে ভাড়া বাসায় থেকে বিভিন্ন অনুষ্ঠানে ফটোগ্রাফারের কাজ করতেন।

নিহতের স্বজনরা জানান, বেশ কিছুদিন ধরে নোমান ফেসবুকে তার বিভিন্ন কষ্টের কথা জানিয়ে স্ট্যাটাস দিয়ে আসছিলেন। এসব স্ট্যাটাসে তিনি প্রেমের সম্পর্ক বিচ্ছেদ ও পারিবারিক কলহের বিষয়টি ইঙ্গিত দিতেন। এর আগেও তিনি একবার আত্মহত্যার চেষ্টা করে প্রায় ৩দিন অচেতন ছিলেন বলেও দাবি করে তার বন্ধু-স্বজনরা।

ফেনী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহফুজুর রহমান জানান, বিকেল ৩টার দিকে খবর পেয়ে পুলিশ জননী ম্যানশনের ৭ম তলায় কক্ষের দরজা ভেঙে নোমানের মরদেহ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওই বিল্ডিংয়ে নোমান ব্যাচেলর থাকতেন। ঠিক কি কারণে সে আত্মহত্যা করেছে এখনও জানা যায়নি। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা রেকর্ড হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category